1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
মেহেন্দিগঞ্জে আ’লীগের সাধারণ সম্পাদকে আলোচনায় লায়ন মোঃ আনোয়ার হোসেন সাগর - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আতঙ্কের নাম ওসি মিজানুর রহমান। গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে মৎস্য অফিস সহকারি’কে অপসারণের জন্য মানববন্ধন, যা বললেন অফিস সহকারী জাহিদ। পারিবারিক দ্বন্দ্বের জের: মেহেন্দিগঞ্জে কৃষকের ৫০ হাজার টাকার খড়ের গাদা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা। মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
সংবাদ শিরনাম :
আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আতঙ্কের নাম ওসি মিজানুর রহমান। গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে মৎস্য অফিস সহকারি’কে অপসারণের জন্য মানববন্ধন, যা বললেন অফিস সহকারী জাহিদ। পারিবারিক দ্বন্দ্বের জের: মেহেন্দিগঞ্জে কৃষকের ৫০ হাজার টাকার খড়ের গাদা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা। মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।

মেহেন্দিগঞ্জে আ’লীগের সাধারণ সম্পাদকে আলোচনায় লায়ন মোঃ আনোয়ার হোসেন সাগর

  • আপডেট সময় : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৮৯৮ ০ বার সংবাদটি পড়া হয়েছে

কে এম শাহীন //

মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রায় সব সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের সম্মেলন শেষ। সম্মেলনে প্রতিটি সংগঠনের কমিটি ঘোষণা করা হয়েছে। ক্ষমতাসীন দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলো থেকে বাদ পড়েছেন বিতর্কিত নেতারা। এবার মূল সংগঠনের কাউন্সিলের পালা।

গত ০৭/০১/২০২২ ডিসেম্বর ঐতিহাসিক পাতারহাট আরসি কলেজ মাঠে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে সার্বিক প্রস্তুতি গুছিয়ে এনেছে দলটি। সম্মেলন ঘিরে বরিশাল আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় এবং ঢাকা ধানমণ্ডির দলের কার্যালয় নেতাকর্মীদের পদচারণায় মুখর দেখা যাচ্ছে সবসময়। সেখানে ভিড় করা নেতাকর্মীদের মধ্যে ঘুরেফিরে আলোচনায় আসছে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্বে কে আসছেন। বিশেষ করে দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কারা আসছেন সেটি নিয়ে বেশি আলোচনা হচ্ছে।

আওয়ামী লীগের নীতিনির্ধারক পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দলের ৮১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির এবার ব্যাপক রদবদল আনা হবে। কালিমালিপ্তদের বাদ দিয়ে স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের নেতৃত্বে আনা হবে। গুরুত্বপূর্ণ পদে থেকে যারা নিজেকে বিতর্কিত করেছেন, তাদের অনেককে বাদ দেয়া হবে, আবার কাউকে কাউকে কর্মে গুরুত্বপূর্ণ পদ দেয়া হবে।

মেহেন্দিগঞ্জ উপজেলা কমিটিতে ব্যাপক পরিবর্তনের আভাস মিললেও দলটির শীর্ষ পদে থাকা বরিশাল জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য, মেহেন্দিগঞ্জ পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কামাল উদ্দিন খান পদোন্নতি হয়ে, সভাপতির স্থান অলংকৃত করবেন। এই পদের দাবিদার হিসেবে তিনিই একমাত্র যোগ্য ব্যক্তি সভাপতি পদে অন্য কোন প্রার্থীর নাম শোনা যাচ্ছে না তাই আমরা ধরে নিতে পারি আগামীতে সভাপতি হচ্ছেন আলহাজ্ব কামাল উদ্দিন খান। তার কোনো বিকল্প নেই আওয়ামী লীগে।

নেতাকর্মীদের মধ্যে আস্থা আর ভালোবাসার মূর্তপ্রতীক তিনি।
বারবার অবসরের ঘোষণা দিলেও নেতাকর্মীদের দাবির মুখে দীর্ঘ দিন তিনি দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা। এবার তাকে পদোন্নতি দিয়ে দলকে আরও এগিয়ে নেওয়ার জন্য সভাপতির দায়িত্ব দিবেন বলে কেন্দ্রীয় সূত্রে জানা যায়।

আওয়ামী লীগে দ্বিতীয় শীর্ষপদ সাধারণ সম্পাদক। সভাপতি পদে আলহাজ্ব কামাল উদ্দিন খান আসাটা একরকম নিশ্চিত হলেও সাধারণ সম্পাদক পদ নিয়ে রয়েছে জল্পনা কল্পনা।

মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন কে সামনে রেখে দলের সবস্তরে এখন আলোচনা সাধারণ সম্পাদক পদে কে আসছেন তা নিয়ে। সেই সঙ্গে উপজেলা আওয়ামী লীগের কমিটিতে সাংগঠনিক দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের প্রাধান্য দেয়ার পরিকল্পনা চলছে। মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সম্পাদক পদে রদবদল আসার জোরালো সম্ভাবনা রয়েছে।

এই পদে আনা হতে পারে সাংগঠনিক দক্ষতাসম্পন্ন একজনকে, যিন বিগত দিন রাজপথে ছিল শিক্ষিত মার্জিত সমাজসেবক বলিষ্ঠ কণ্ঠস্বর বিতর্ক বিহীন এমন একজনকে যার হাত ধরে সুসংগঠিত হবে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ । যার নেতৃত্বে এগিয়ে যাবে প্রত্যেকটি নেতাকর্মী। দুখে সুখে নেতাকর্মী যাকে কাছে পাবে এমন যোগ্য নেতৃত্বের সন্ধানে জেলা আওয়ামী লীগ।

ইতিমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা-
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের প্রেসিডিয়াম মেম্বার,
বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সম্মানিত সদস্য, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শ্রেষ্ঠ শিশু ও ক্রীড়া বিষয়ে পুরস্কার প্রাপ্ত লায়ন মোঃ আনোয়ার হোসেন সাগর।

বিগত ১২ বছরে হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাট সহ বরিশাল ৪ আসনের সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী ও সাহসী নেতৃত্বদানকারী যুব সমাজের আইকন, গরীব মেহনতী মানুষের বন্ধু একাধিক হামলা মামলা নির্যাতনের শিকার লায়ন মোঃ আনোয়ার হোসেন সাগর মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আসার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে লায়ন মোঃ আনোয়ার হোসেন সাগর বিজয়ের আলো টেলিভিশন কে বলেন, আমি মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পার্টির সাধারণ সম্পাদক থাকব কিনা, তা নেত্রীর (শেখ হাসিনা)এবং আমার রাজনৈতিক অভিভাবক বরিশাল জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মাননীয় মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তিনি বলেন, আমি নিজে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রসন করছি। নেত্রী ও আমার অভিভাবক আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহ চাইলে আমাকে দায়িত্ব দেবেন, না চাইলে অন্য কাউকে দায়িত্ব দেবেন। নেত্রী যাকে দিবেন আমরা তাকেই মেনে নিব, আগামীতে মেহেন্দিগঞ্জ উপজেলায় ঝিমিয়ে পড়া আওয়ামী লীগকে অলংকৃত করে জনগণেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী নেতৃত্ব নির্বাচনের দায়িত্ব কাউন্সিলরদের; যদিও কাউন্সিলররা বরাবরই এ দায়িত্ব তুলে দেন জেলা আওয়ামী সভাপতির হাতে কাউন্সিলের শেষ দিন দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়ে থাকে। কিছুটা সময় নিয়ে পরে পুরো কমিটি ঘোষণা করা হয়।

এবারও তার ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা। সে ক্ষেত্রে আওয়ামী লীগের পরবর্তী সাধারণ সম্পাদক পদে কে আসছেন সেটি জানতে অপেক্ষায় থাকতে হচ্ছে। সম্মেলন পর্যন্ত

তবে আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাস বলছে সাধারণ সম্পাদকে দুর্নীতিমুক্ত সন্ত্রাস-মাদকমুক্ত ও কর্মীবান্ধব এমন কাউকেই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়ে থাকে।

তবে এবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পেতে পারেন লায়ন মোঃ আনোয়ার হোসেন সাগর। আনোয়ার হোসেন সাগর এমনটাই মনে করছেন দলের অন্যান্য নেতাকর্মীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews