1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত-২, আহত-২৫ - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত-২, আহত-২৫

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৪৯৪ ০ বার সংবাদটি পড়া হয়েছে

আবুল হাসেমঃ

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া (উত্তর) ইউনিয়নের সলদি লক্ষীপুর এলাকায় আওয়ামী লীগের লীগের দুই গ্রুপের সংঘর্ষে ছত্তার ঢালী (৫৫) ও সিদ্দিকুর রহমান সিদ্দিক (৩৩) নামে দুইজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

জানা গেছে, মেহেন্দিগঞ্জের পার্শ্ববর্তী হিজলা উপজেলার সীমান্তবর্তী ধূলখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কালাম বেপারী ও ধূলখোলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক জামাল উদ্দিন ঢালীর মধ্যে দীর্ঘদিন যাবত আধিপত্ব্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, মামলার একাধিক ঘটনা ঘটছে। স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে ধূলখোলা ইউনিয়ন যুবলীগ আহবায়ক জামাল উদ্দিন ঢালীর বড় ভাই মেহেন্দিগঞ্জ উলানিয়া (উত্তর) ইউনিয়নের সলদী লক্ষীপুর এলাকার বাসিন্দা ইউপি সদস্য রবী ঢালির নাতনীর বিয়ের অনুষ্ঠানে পূর্বপরিকল্পিতভাবে ধূলখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কামাল বেপারী’র ৫০/৬০ জন কর্মীসমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়।

এতে ঘটনাস্থলেই স্থানীয় সামছুল হক কবিরাজের ছেলে দিনমজুরী সিদ্দিকুর রহমান সিদ্দিক (৩৩) নিহত হয়। এছাড়াও হামলায় প্রায় ২৫ জন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে জামাল উদ্দিন ঢালীর ভাই ছত্তার ঢালী (৫৫)কে মারাত্বক আহত অবস্থায় মেহেন্দিগঞ্জ উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মারা যান। হামলার সংবাদ পেয়ে সিনিয়র এ.এস.পি শুকুমার রায় (মেহেন্দিগঞ্জ সার্কেল) ও মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালামের নেতৃত্বে পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেণ। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এই হত্যার ঘটনায় যেকোন সময় আরো বড় ধরনের সংঘর্ষের আংশকা করছে এলাকাবাসী। এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম জানান, হামলার ঘটনা শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন আনি এবং ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য ৫জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় এখনও কোন মামলা দায়ের হয়নি। এলাকার শান্তি-শৃংখলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews