1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
মুফতি ইদ্রিছ রেজভীর দাফন সম্পন্ন। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক
সংবাদ শিরনাম :

মুফতি ইদ্রিছ রেজভীর দাফন সম্পন্ন।

  • আপডেট সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৪১৮ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এম মনির চৌধুরী রানাঃ

আজ ২৮ জুলাই বুধবার সকাল ১১টায় বোয়ালখালী ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদ ঈদগাঁ ময়দানে সকাল ১১টায় নামাজে জানাযা শেষে পূর্ব চরণদ্বীপে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম সদস্য, আহলে সুন্নাত ওয়াল জামাআতের উপদেষ্টা, পীরে তরিকত, নায়েবে আ’লা হযরত আল্লামা মুফতি মুহাম্মদ ইদ্রিছ রজভী প্রকাশ বড় হুজুর কেবলাকে।

সামাজিক দূরত্ব বজায় রেখে জানাযা সম্পন্ন করতে বাংলাদেশ সেনাবাহিনী, চট্টগ্রাম জেলা পুলিশ ও বোয়ালখালী থানা পুলিশ সর্বাত্মক সহযোগিতা প্রদান করে। জানাযায় ইমামতি করেন মরহুমের ছেলে অধ্যক্ষ মাওলানা আতাউল মোস্তফা রেজভী।

দূরদূরান্ত হতে আগত মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন মরহুমের ২য় ছেলে চরণদ্বীপ ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ও চরণদ্বীপ রজভীয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শোয়াইব রেযা।

প্রশাসনের কঠোর কড়াকড়ি সত্ত্বেও শোকাহত জনতা জানাযায় অংশ নিতে এবং আল্লামা মুফতি মুহাম্মদ ইদ্রিছ রেজভী হুজুরকে শেষবারের মতো দেখতে বোয়ালখালীর শ্রীপুর বুড়া মসজিদ ঈদগাঁ ময়দানে জড়ো হতে থাকে।

সকাল ১০টার পূর্বেই ঈদগাঁ ময়দান পূর্ণ হয়ে মসজিদের ভেতরে বাইরে ছাদে স্থানীয় বাজার কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ১০টার পর যারা এসেছেন তাদেরকে আশেপাশের রাস্তায় দাঁড়িয়ে স্মরণকালের বিশাল জানাযায় অংশ নিতে হয়।

জানাযা পূর্বে বিশাল মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান কাজী মঈন উদ্দিন আশরাফি, জামেয়া আহমদিয়া সুন্নিয়ার অধ্যক্ষ আল্লামা অছিয়র রহমান আলকাদেরী, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা এম.এ মান্নান, মহাসচিব এম এ মতিন, সিনিয়র যুগ্ম-মহাসচিব স.উ.ম আবদুস সামাদ, গাউসিয়া কমিটির সভাপতি পেয়ার মোহাম্মদ, মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার, অধ্যক্ষ বদিউল আলম রেজভী, অধ্যক্ষ মাওলানা আবদুর রহিম আলকাদেরী, মাওলানা নুর মুহাম্মদ আলকাদেরী প্রমুখ।

বক্তাগণ বলেন, ইসলামের মূল রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার-প্রসারে বর্তমানে যাঁদের নাম ও ত্যাগের কথা সর্বত্রে সমাদৃত তাঁদের মধ্যে অধ্যক্ষ আল্লামা মুফতি মুহাম্মদ ইদ্রিছ রজভী অন্যতম।

ইমামে আহলে সুন্নাত, আল্লামা গাজী শেরে বাংলা(রাহঃ) এর যোগ্য শিষ্য হিসেবে সুন্নীয়তের ময়দানে তিনি যে অবদান রেখে যাচ্ছেন তা চির স্মরণীয় হয়ে থাকবে। বক্তাগণ বলেন, নীতি ও আদর্শে সদা অবিচল আল্লামা মুফতি মুহাম্মদ ইদ্রিছ রেজভী (রাহ.) ছিলেন দেশের আপামর সুন্নী জনতার হৃদয়ের প্রাণ স্পন্দন ও প্রেরণার বাতিঘর। সুন্নীয়ত প্রতিষ্ঠায় যেকোন ত্যাগ ও চ্যালেঞ্জকে তিনি সাদরে গ্রহন করতেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews