1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক
সংবাদ শিরনাম :

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৪৩২ ০ বার সংবাদটি পড়া হয়েছে

দৈনিক একুশের সময় //

জাপান উপকূলের জলসীমা বরাবর একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এমনটাই দাবি করেছে। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

উত্তর কোরিয়া ইস্যুতে সিউলে দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধানদের বৈঠকের প্রাক্কালে পিয়ংইয়ংয়ের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর এল।

সাম্প্রতিক সপ্তাহগুলোয় পিয়ংইয়ং হাইপারসনিক ও দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিমানবিধ্বংসী অস্ত্রের পরীক্ষা চালানোর দাবি করেছে।

কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করেই উত্তর কোরিয়া তার পরমাণুসহ অন্যান্য অস্ত্রের কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর ব্যাপারে জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে।

কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোয় দেখা গেছে, উত্তর কোরিয়া তার অস্ত্র কর্মসূচি জোরেশোরে এগিয়ে নিচ্ছে।

অন্যদিকে, দক্ষিণ কোরিয়াও নিজেদের অস্ত্র কর্মসূচির বিকাশে তৎপর।

পর্যবেক্ষকেরা বলছেন, প্রতিবেশী দেশ দুটির সামরিক তৎপরতা কোরীয় উপদ্বীপে অস্ত্র প্রতিযোগিতা সৃষ্টি করছে, যা কোরীয় উপদ্বীপের শান্তি-স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হিসেবে কাজ করছে।

সিউল সম্প্রতি সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের প্রদর্শন করে। অন্যদিকে, উত্তর কোরিয়াও এক কুচকাওয়াজে সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য নতুন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে।

চলতি সপ্তাহে দক্ষিণ কোরিয়া তাদের ইতিহাসের সর্ববৃহৎ প্রতিরক্ষা প্রদর্শনী করছে। তারা শিগগির মহাকাশে নিজস্ব রকেট উৎক্ষেপণ করবে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন

কোরীয় যুদ্ধের পরিণতিতে উত্তর ও দক্ষিণ কোরিয়া বিভক্ত হয়ে যায়। তিন বছরের যুদ্ধের পর ১৯৫৩ সালে দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার যুদ্ধবিরতি চুক্তি হয়। কিন্তু সেটি শান্তিচুক্তি নয়। এ কারণে উত্তর ও দক্ষিণ কোরিয়া এখনো কৌশলগতভাবে যুদ্ধে রয়ে গেছে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন গত সপ্তাহে বলেছিলেন, তিনি কোরিয়ান উপদ্বীপে আবার যুদ্ধ শুরু করতে চান না।

তবে কিম জং-উন এ কথাও বলেন, শত্রুর বিরুদ্ধে আত্মরক্ষার জন্য তাঁর দেশের অস্ত্রের উন্নয়ন অব্যাহত রাখা জরুরি। তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শত্রুতার অভিযোগ আনেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বারবার বলে আসছেন, তাঁরা উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। তবে তার আগে উত্তর কোরিয়াকে তার পারমাণবিক অস্ত্রের কর্মসূচি ত্যাগ করতে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews