1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
বরিশাল বিভাগে করোনা শনাক্ত বাড়লো ১১ দশমিক ৭৬ শতাংশ - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক
সংবাদ শিরনাম :

বরিশাল বিভাগে করোনা শনাক্ত বাড়লো ১১ দশমিক ৭৬ শতাংশ

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ৪৫৩ ০ বার সংবাদটি পড়া হয়েছে

খোকন হাওলাদার, বরিশাল ॥

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ১১ দশমিক ৭৬ শতাংশের শরীরে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। যদিও ওই সময়ে কোন রোগী মৃত্যুবরণ করেননি। তবে এই অঞ্চলে করোনার সংক্রমন দিনে দিনে বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

শুক্রবার (১৪ জানুয়ারি) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের পরিচালকের কার্যালয় ও বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা: হুমায়ুন শাহীন খান জানান, নতুন করে ২১ জন শনাক্তের মধ্য দিয়ে বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪৫ হাজার ৪৪৬ জন এবং মারা গেছেন ৬৭৯ জন। এ সময় সুস্থ হয়েছেন ৪৪ হাজার ৬১৮ জন।

এর মধ্যে বরিশাল জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৬ জনের। যা নিয়ে মোট শনাক্ত দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৮৭ জন। পটুয়াখালীতে নতুন একজন নিয়ে মোট ৬ হাজার ২৪৪ জন, ভোলায় নতুন শনাক্ত ২ জন নিয়ে মোট ৬ হাজার ৮৭৩ জন, পিরোজপুরে নতুন করে কেউ শনাক্ত না হওয়ায় মোট ৫ হাজার ৩১০ জন, বরগুনায়ও নতুন শনাক্ত না হলেও মোট শনাক্ত ৩ হাজার ৯৬৬ জন এবং ঝালকাঠিতে নতুন ২ জন নিয়ে মোট শনাক্ত দাঁড়িয়েছে ৪ হাজার ৬৬৬ জন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয়ের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে ৪ জন ভর্তি হয়েছেন। গত ২৪ ঘন্টায় ১০২ জনের নমুনা সংগ্রহ করে ১২ জনের পজেটিভ পাওয়া গেছে। অর্থাৎ শনাক্তের হার ১১.৭৬ শতাংশ যা এই বছরের সর্বোচ্চ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews