বরিশালের কাশীপুর ইউনিয়নের সারসি বাজার সংলগ্ন গরীবে নেওয়াজ এতিমখানায় ২৬ রমজান ৯ তারিখ রবিবার বরিশাল বিভাগীয় অনলাইন সম্পাদক-প্রকাশক পরিষদের উদ্যোগে ইফতার, দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সংগঠনের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় উক্ত দোয়া মোনাজাত ও আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ফরহাদ হোসেন ফুয়াদ, সাধারণ সম্পাদক শফিউর রহমান কামাল,সাংগঠনিক সম্পাদক ফয়সাল রাকিব সহ আরো অনেকে।
এ সময় তারা পবিত্র রমজান মাস উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে এতিম ছাত্রদের নিয়ে ইফতার করতে পেরে মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন আমাদের সংগঠন ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর কার্যক্রম পরিচালনা করে মানুষের পাশে থাকবে। পরে মাদ্রাসার মুহতামিম সকলের উপস্থিতিতে দোয়া মাহফিল পরিচালনা করে সংগঠন ও সবার সার্বিক মঙ্গল কামনা করেন।
উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল প্রেস’র সম্পাদক রোমান চৌধুরী, আর জি এফ বরিশাল জেলার সভাপতি কামরুল আলম মামুন, এম আলী টেকনিক্যাল ইনস্টিটিউট এর চেয়ারম্যান মোহাম্মদ তাসাদ্দুক হোসাইন, সংগঠনের সহ-সভাপতি খান মনিরুজ্জামান, সহ-সভাপতি আম্মার হোসেন, সহ সম্পাদক ইমরান হোসাইন, লিটন বাইজিদ, শামীম আহমেদ, রাজিব তাজ, রুবেল মোল্লা, পারভেজ হোসেন, নাঈম ইসলাম, এসএলটি তুহিন সহ আরো অনেকে।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply