বরিশালে স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
আপডেট সময় :
শুক্রবার, ৭ মে, ২০২১
৩৭৬
০ বার সংবাদটি পড়া হয়েছে
পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
০৭ ই মে রোজ শুক্রবার সন্ধ্যা ৬ টায় লাভ ফর ফ্রেন্ডসের অস্থায়ী কার্যালয় নগরীর নবগ্রাম রোড মানু মিয়া লেনে এই দোয়া মাহফিলে আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা হাফেজ মোঃ ওমর ফারুক। এ সময়ে সংগঠনের সকল সদস্যদের জন্য দোয়া কামনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক সত্য সংবাদ এর সম্পাদক ফয়সাল রাকিব,দৈনিক ভোরের অঙ্গীকারের ষ্টাফ রিপোর্টার লিটন বায়জিদ, ক্রাইম টাইমস.কম এর সম্পাদক আম্মার হোসেন, ক্রাইম ফোকাস.নেট এর সম্পাদক সাখোয়াত হোসেন, দৈনিক আজকের সুন্দরবনের ফটো সাংবাদিক মোঃ রায়হান ,শাহিদ বিল্লাহ,মুহাইমিন শুভ,কিশোর কুমার বালা (শালিন্য),তানজিল ইসলাম শুভ(এসএনডিসি),মাহমুদ করিম, ইব্রাহিম রনি,আদনান,রেদোয়ান, নাজমুল ইসলাম, উজ্জ্বল,
মোঃ সোহাগ ইসলাম সহ অন্যান্য সদস্য বৃন্দ।
অনুষ্ঠানের প্রারম্ভে স্বাগত বক্তব্যে লাভ ফর ফ্রেন্ডস সংগঠনের সভাপতি পারভেজ সিকদার বলেন,দেশের চলমান এই সংকটময় পরিস্থিতি মোকাবেলায় তরুনরা ঐক্যবদ্ধ ভাবে দেশের মানুষের কল্যানে কাজ করবো এবং পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ কে সঠিক পথে পরিচালনার মাধ্যমে পবিত্র রমজান মাসে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে সকল গুনাহ মাফের জন্য উদাত্ত আহবান জানান।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply