1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
বরিশালে সেতুর উপরে বাসচাপায় প্রাণ গেল বাকেরগঞ্জের স্কুল শিক্ষার্থী তিন বন্ধুর - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক
সংবাদ শিরনাম :

বরিশালে সেতুর উপরে বাসচাপায় প্রাণ গেল বাকেরগঞ্জের স্কুল শিক্ষার্থী তিন বন্ধুর

  • আপডেট সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৩২ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি-

বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী তিন কিশোরের মৃত্যু হয়েছে বাকেরগঞ্জের । তারা তিনজন বন্ধু ছিল। বরিশাল নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুতে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোররা হলো বাকেরগঞ্জ পৌর শহরের সুমন হাওলাদারের ছেলে সিয়াম, জয়দেব দাসের ছেলে চয়ন দাস এবং রঙ্গশ্রী ইউনিয়নের নজরুল ইসলাম হাওলাদারের ছেলে রাব্বি হাওলাদার।

নিহত কিশোরদের বন্ধু রাকিব জানায়, ‘বাকেরগঞ্জ জে এস ইউ মডেল হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র তারা। বিকেলে সাতটি মোটরসাইকেলে করে ২১জন বরিশালে ঘুরতে যায়। ব্রিজে (শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতু) ওঠার সময়ে পেছন থেকে একটি বাস এসে চয়ন, সিয়াম ও রাব্বির মোটরসাইকেলে ধাক্কা দেয়।’ এতেই ঘটনাস্থলে সিয়াম ও চয়ন মৃত্যুবরণ করে। হাসপাতালে নেয়ার পর রাব্বি মারা যায়।

প্রত্যক্ষদশীরা জানান, মোটরসাইকেলটি সেতুতে ওঠার সময় রাতুল-রোহান পরিবহনের একটি বাসকে পাশ কাটিয়ে যায়। বিপরীত দিক থেকে আরও একটি বাস আসায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে থাকা বাসে পিষ্ট হয় মোটরসাইকেলটি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক সিয়াম ও চয়নকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসা চলাকালে রাত ৯টার দিকে মারা যায় রাব্বি।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরে রূপাতলী বাস মালিক সমিতির রাতুল-রোহান পরিবহনের বাসটি আটক করা হয়েছে। এর চালক ও তার সহকারি পলাতক। মরদেহ তিনটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews