1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বরিশালে সীমিত পরিসরে এবারের বাংলা নতুন বর্ষের যাত্রা শুরু - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আতঙ্কের নাম ওসি মিজানুর রহমান। গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে মৎস্য অফিস সহকারি’কে অপসারণের জন্য মানববন্ধন, যা বললেন অফিস সহকারী জাহিদ। পারিবারিক দ্বন্দ্বের জের: মেহেন্দিগঞ্জে কৃষকের ৫০ হাজার টাকার খড়ের গাদা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা।
সংবাদ শিরনাম :

বরিশালে সীমিত পরিসরে এবারের বাংলা নতুন বর্ষের যাত্রা শুরু

  • আপডেট সময় : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৩৩৩ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ::

আজ পহেলা বৈশাখ। বাংলা নতুন বর্ষের যাত্রা শুরু। মহামারি করোনাভাইরাসের ক্ষত নিয়ে চৈত্রের রুক্ষতাকে বিদায় দিয়ে এলো বৈশাখ। এ দিনটি বাঙালির মাঝে আসে প্রাণের উৎসব হয়ে। বরিশালে অত্যন্ত সীমিত পরিসরে নতুন বর্ষকে বরণ করে নেওয়া হয়েছে।

‘কাল ভয়ঙ্করের বেশে ওই আসে সুন্দর’ স্লোগান ধারণ করে মাত্র পাঁচজন শিল্পী ও ১২ শিক্ষার্থী নিয়ে চারুকলা বরিশালের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করা হয় মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।

আজ সকাল সাড়ে ৯টায় অশ্বিনী কুমার হলের সামনে স্বাস্থ্যবিধি মেনে শিল্পীরা প্রতীকী শোভাযাত্রা করেন। অংশগ্রহণকারীরা করোনাভাইরাস প্রতিরোধী ও বর্ষবরণের আলপনা অঙ্কিত বিশেষ ধরনের ফেসশিল্ড পরিহিত ছিলেন। পরে রাখিবন্ধন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

চারুকলা বরিশালের সাধারণ সম্পাদক রনি দাস বলেন, আমাদের প্রাণের উৎসব মঙ্গল শোভাযাত্রা ও বর্ষবরণের অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে। মূলত করোনা মহামারিতে সকলকেই নিরুৎসাহিত করা হয়েছে যেন ঘরের বাইরে বের না হন।

তিনি আরও বলেন, তবে স্বল্প পরিসরে চারুকলা বরিশালে প্রতীকী শোভাযাত্রা ও বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন করেছি। এখানেও আমরা মানুষকে মাস্ক পড়তে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করেছি।

এর বাইরে শিশুদের অনলাইনে চিত্রাংকন প্রতিযোগিতা কর্মসূচি নেওয়া হয়েছে। সাতদিন ধরে এসব অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়। বর্ষবরণের সব আয়োজন চারুকলা বরিশাল ফেসবুক পেইজ থেকে লাইভ করা হয় বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews