1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
বরিশালে পুলিশের অভিযানে আন্তঃজেলা চোর চক্রের মূল হোতা ও তার সহযোগী আটক! - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক কাজিরহাট থানা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ঘোষণা পত্রিকার জাহানারা ভগ্নিপতির মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের ভাষানচরে হতদরিদ্রের জমিতে ভাগ বসালেন প্রভাবশালীরা।
সংবাদ শিরনাম :

বরিশালে পুলিশের অভিযানে আন্তঃজেলা চোর চক্রের মূল হোতা ও তার সহযোগী আটক!

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৪৫১ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক //

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের মূল হোতা মোঃ খালিদ হাসান ইমন(৩৪) ও তার সহযোগী মোঃ রুবেল মৃধাকে আটক করেছে। এসময় তাদের দেয়া তথ্য সূত্রে বিপুল পরিমান চোরাই মালামাল ও ঘর ভাঙার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আটককৃত আসামী হলেন মোঃ খালিদ হাসান ইমন(৩৪) পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বেতমোর গ্রামের বাসিন্দা মোঃ খলিলুর রহমানের ছেলে ও মোঃ রুবেল হোসেন মৃধা(২৫)ঝালকাঠি জেলার নলছিটি থানার কয়ারচর গ্রামের জলিল মৃধার ছেলে।

আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর ২ টার দিকে এয়ারপোর্ট থানায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ জাকির হোসেন মজুমদার ।
উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ জাকির হোসেন মজুমদার জানান,পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বেতমোর গ্রামের বাসিন্দা মোঃ খলিলুর রহমানের ছেলে মোঃ খালিদ হাসান ইমন(৩৪) দীর্ঘদিন যাবত বরিশালের বিভিন্ন এলাকায় দিনের বেলায় সিঁধ কেটে চুরি করত।গত অক্টোবর মাস থেকে নভেম্বর পর্যন্ত বরিশালের ফিসারী রোড এলাকায় ৭/৮ টি বাসায় চুরি করে বিপুল পরিমান স্বর্ণালংকার হাতিয়ে নিয়েছে।এছাড়াও তার বিরুদ্ধে বরিশাল সহ চট্রগ্রামের বিভিন্ন থানায় প্রায় ১০ টি মামলা চলমান রয়েছে।চট্রগ্রামে তার বিরুদ্ধে ৯ টি মামলা রয়েছে।তার মধ্যে একটি মামলায় সে ৩ বছরের সাজা প্রাপ্ত আসামি।২ বছর সাজা খেটে জামিনে বের হয়ে বরিশালে এসে বরিশালের বিভিন্ন এলাকায় চুরি ডাকাতি করছে।বর্তমানে এয়ারপোর্ট থানায়ও একটি মামলা চলমান রয়েছে।এছাড়াও তার সহযোগী রুবেল হোসেন মৃধার নামেও বরিশালের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা আছে।

এ সময় তিনি আরও জানান,আজ (১৫ নভেম্বর) মঙ্গলবার নগরীর ২৩ নং ওয়ার্ড এলাকার মাওলানা ভাসানী সড়ক সোহরাব খান হাউজিং এর বাসিন্দা আলমগীর হোসেন আবিরের বাসা থেকে আন্তঃজেলা চোর চক্রের মূল হোতা মোঃ খালিদ হাসান ইমন ও তার সহযোগী রুবেল মৃধাকে আটক করা হয়। এ সময় তাদের দেয়া তথ্য অনুসারে তাদের কাছ থেকে চোরাই নগদ ৫০ হাজার টাকা,স্বর্ণালংকার, ১৪ টি হাত ঘড়ি,১ টি মোটর সাইকেল,৮টি মোবাইল সেট,৩ টি এলইডি টিভি সহ বিপুল পরিমান চোরাই মালামাল উদ্ধার করা হয়।

উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ জাকির হোসেন মজুমদার জানান,আটককৃত আসামীদেরর বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় মামলার প্রস্তুতি চলছে।
সংবাদ সম্নেলনে আরো উপস্থিত ছিলেন, এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন,ওসি (তদন্ত) মোঃ আমানুল্লাহ আল-বারী এস আই মেহেদী হাসান, এস আই আহসাব,এস আই জিহাদসহ এয়ারপোর্ট থানার অন্যান্য পুলিশ সদস্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews