1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
বরিশালে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য গ্রেপ্তার - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক
সংবাদ শিরনাম :

বরিশালে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য গ্রেপ্তার

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৪১০ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক //

বরিশালের কীর্তনখোলা নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেলেন না এক পুলিশ সদস্য। বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়িওয়ালার ১৯ বছরের মেয়েকে একাধিকবার ধর্ষণ ও এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করেছে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ।

এরই মধ্যে ওই তরুণীকে মেডিক্যাল পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, গ্রেফতারকৃত কাওসার হোসেন বরিশাল জেলা পুলিশের কনস্টেবল পদে কর্মরত রয়েছেন। তার বাড়ি বরগুনা জেলা সদরের আমড়াঝুড়ি এলাকায়। তবে তিনি চাকরির সুবাদে বরিশাল নগরের দক্ষিণ আলেকান্দা এলাকার বুকভিলা গলির একটি বাসায় ভাড়া থাকেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, পুলিশ সদস্য কাওসার হোসেন গত জানুয়ারি মাসে স্ত্রী ও এক সন্তান নিয়ে বুকভিলা গলির একটি ফ্লাট ভাড়া নেন। সেই সুবাদে বাড়ির মালিকের ১৯ বছরের মেয়ের সঙ্গে বিভিন্ন সময়
কথাবার্তা হতো। একপর্যায়ে ব্যাচমেটদের সঙ্গে মেয়েটিকে বিয়ে দেওয়ার কথা বলে সখ্য গড়েন। পরে তরুণীর সঙ্গে নিজেই পরকীয়ায় জড়ান কাওসার। গত ফেব্রুয়ারি মাস থেকে বিভিন্ন সময়ে মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ‘ধর্ষণ’ করেন। পরে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তার মা ও খালাকে বিষয়টি জানান। তাদের সহায়তায় মেয়েটি চিকিৎসকের কাছে গেলে জানতে পারেন যে তিনি প্রায় ২০ সপ্তাহের অন্তঃসত্ত্বা।

যদিও থানার অন্য পুলিশের সদস্যরা জানিয়েছেন, দুই মাস আগে ওই তরুণীর বিয়ে ঠিক হয়। আর এর কিছুদিন পরই তিনি অন্তঃসত্ত্বা হন। আর বিষয়টি জানতে পেরে কিছুটা পালিয়ে বেড়াচ্ছিলেন পুলিশ সদস্য কাওসার।

যার ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে ওই তরুণী আরও এক নারীকে নিয়ে থানা পুলিশের সদস্যদের সহায়তা বরিশাল নগরের ত্রিশ গোডাউন এলাকায় কাওসারের সন্ধানে যান। সেখানে কাওসারকে আটক করার চেষ্টা করা হলে তিনি দৌড়ে কীর্তনখোলা নদীতে ঝাঁপ দেন। পরে ওই দুই নারীকে নিয়ে এক পুলিশ সদস্য
ট্রলারে করে মাঝ নদীতে গিয়ে কাওসারকে আটক করে। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ত্রিশ গোডাউন এলাকার ব্যবসায়ীরা জানান, দুপুরে ত্রিশ গোডাউন এলাকায় এসে দুই নারী ও একজন পুলিশ সদস্য
কাওসারকে আটক করেন। এরপর তাদের মধ্যে এক নারীর সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে কাওসার দৌড় নদীতে ঝাঁপ দেন। পরে ট্রলার নিয়ে মাঝ নদী থেকে তাকে আটক করে পুলিশের গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হয়।

এদিকে কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, ৯৯৯ এ ফোন কল
পেয়ে কোতোয়ালি থানা পুলিশের সদস্যরা পুলিশ সদস্যসহ ভিকটিমকে নিয়ে থানায় আসে। ভিকটিম থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews