1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
বরিশালে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক কাজিরহাট থানা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ঘোষণা পত্রিকার জাহানারা ভগ্নিপতির মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের ভাষানচরে হতদরিদ্রের জমিতে ভাগ বসালেন প্রভাবশালীরা। প্রতিমন্ত্রী রাজিব আহসানের বরাদ্দে সংস্কার হচ্ছে শতবর্ষী উলানিয়া করোনেশনের খেলার মাঠ।
সংবাদ শিরনাম :

বরিশালে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে

  • আপডেট সময় : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৫০৯ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক //

বরিশালে ডায়রিয়া রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছে জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। রোগের প্রকোপ নিয়ন্ত্রণে না আসায় ওয়ার্ডে জায়গা সংকুলান হচ্ছে না। তাই চাপ সামলাতে হাসপাতাল কম্পাউন্ডে প্যান্ডেল তৈরি করে অস্থায়ী বেডে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

ওয়ার্ডের বাইরে বৈদ্যুতিক পাখা না থাকায় গরমে নাভিশ্বাস উঠেছে চিকিৎসাধীন রোগীদের। হাসপাতালে পর্যাপ্ত আইভি স্যালাইন নেই। ফলে তা বাইরের দোকান থেকে কিনতে হচ্ছে রোগীর স্বজনদের। শুক্রবার দুপুরে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড ঘুরে এমন চিত্র দেখা গেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হয়েছেন ৫৮ জন। চিকিৎসাধীন রয়েছেন ৩৫ জন রোগী। চলতি মাসে ৬৬৯ রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে জায়গা সংকুলান হচ্ছে না। তাই রোগীদের ওয়ার্ডের বারান্দাসহ সামনের খালি জায়গায় প্যান্ডেল টানিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোগীদের বৃষ্টি ও রোদ থেকে রক্ষা করতে ত্রিপল দিয়ে প্যান্ডেল তৈরি করা হয়েছে। তবে প্রচন্ড গরমে কোনো ধরনের বৈদ্যুতিক পাখার ব্যবস্থা না করায় রোগীরা পড়েছেন বিপাকে।

জেনারেল হাসপাতালের রোগী ও তাদের স্বজনরা জানান, রোগী ভর্তির সময় মাত্র একটি স্যালাইন সরকারিভাবে দেওয়া হয়েছে। বাকিগুলো বাজার থেকে কিনতে হয়েছে। এছাড়া ওষুধও ঠিকমতো দেওয়া হয় না বলে অভিযোগ তাদের।

প্যান্ডেলে চিকিৎসা নেওয়া এক রোগীর স্বজন মহিউদ্দিন জানান, শুক্রবার ভর্তি হওয়ার পর হাসপাতাল থেকে একটি স্যালাইন দেওয়া হয়েছে। পরে রোগীর আরেকটি স্যালাইনের দরকার হলে তা দোকান থেকে কিনেছেন। এছাড়া প্যান্ডেলের মধ্যে বৈদ্যুতিক পাখার ব্যবস্থা না থাকায় প্রচন্ড গরমে খুব কষ্টে আছেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল জানান, হাসপাতালে আইভি স্যালাইনের পর্যাপ্ত সরবরাহ না থাকায় আনুপাতিক হারে রোগীদের স্যালাইন সরবরাহ করা হচ্ছে। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় বাইরে প্যান্ডেল তৈরি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। লকডাউন চলমান থাকায় ওই প্যান্ডেলে বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করা সম্ভব হয়নি। রোগীদের সেবাপ্রদানে আমরা সাধ্যানুযায়ী চেষ্টা চালিয়ে যাচ্ছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews