1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
বরিশালে গত ১১ আগস্টের রাতে সাবেক ব্যাংক কর্মকর্তা খুন,২ সেপ্টেম্বর শনাক্ত করেছে পুলিশ - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক
সংবাদ শিরনাম :

বরিশালে গত ১১ আগস্টের রাতে সাবেক ব্যাংক কর্মকর্তা খুন,২ সেপ্টেম্বর শনাক্ত করেছে পুলিশ

  • আপডেট সময় : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৫২৬ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক //

বরিশাল-বরিশাল নগরীর ২৮ নং ওয়ার্ডের বাসিন্দা মঞ্জুর মোর্শেদ গত ১১ আগস্ট দিবাগত রাতে খুন হন। অগ্রণী ব্যাংকের সাবেক কর্মকর্তা এবং নব বায়ো-হোমিও চিকিৎসালয়ের মালিক অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ডা. মঞ্জুর মোর্শেদ (৭০)। ডাকাতির জন্য ঘরে ঢুকে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটাত চক্রটি। ইতোমধ্যে আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে শনাক্ত করেছে পুলিশ। তারা ডাকাতি করার জন্য বাসা ভাড়া করে বরিশালে থাকত।

বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

তিনি জানান, সিটি করপোরেশন এলাকার ৩০ নম্বর ওয়ার্ডের চহঠার নিজ বাসায় গত ১১ আগস্ট দিবাগত রাতে খুন হন অগ্রণী ব্যাংকের সাবেক কর্মকর্তা এবং নব বায়ো-হোমিও চিকিৎসালয়ের মালিক অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ডা. মঞ্জুর মোর্শেদ (৭০)। ঘটনাটি সম্পূর্ণ ক্লুলস ছিল। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে নগর গোয়েন্দা পুলিশের বেশ কয়েকটি টিম ছায়া তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আন্তজেলা ডাকাত দলের একটি চক্রকে শনাক্ত করা হয়।

এরপর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার (০১ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে নগরীর শের-ই-বাংলা সড়কের একটি ভাড়া বাসা থেকে তরিকুল ইসলাম শাকিব (২৮) এবং আলমগীর হাওলাদারকে (৪০) আটক করা হয়। জিজ্ঞাসাবাদে দুজন স্বীকার করে তারাসহ ডাকাত দলের অন্যান্য সদস্যরা ডাকাতির জন্য গ্রিল কেটে ঘরে ঢুকে হত্যাকাণ্ড সংঘটিত করে। আটক দুজনের তথ্যের ভিত্তিতে পটুয়াখালীতে অভিযান চালিয়ে অপর সদস্য জামালকে আটক করা হয়।

শাহাবুদ্দিন খান বলেন, এই চক্রটি শুধু ডা. মঞ্জুর মোর্শেদ হত্যাকাণ্ডে জড়িত এমন নয়, তার আগের মাসে অর্থাৎ ৭ জুলাই ফিসারী রোড এলাকার মনোয়ার হোসেনের বাসায় ঢুকে ডাকাতি করে তারা। ওই সময় তারা নগদ ৫৩ হাজার টাকা এবং ১৪ ভরি স্বর্ণ নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে।

দুটি ঘটনাই নগরীর এয়ারপোর্ট থানায় সংঘটিত হয় উল্লেখ করে বিএমপি কমিশনার বলেন, আটকদের কাছ থেকে ঘর ভাঙার যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। আমরা নিশ্চিত হয়েছি, সংঘবদ্ধ এই ডাকাত চক্রের কাছে আগ্নেয়াস্ত্রও রয়েছে। সেগুলো উদ্ধার এবং চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এয়ারপোর্ট থানা এলাকায় ঘটে যাওয়া ঘটনা দুটি নগরীতে চাঞ্চল্যের সৃষ্টি করে বিধায় পুলিশের তৎপরতা জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বলে জানান শাহাবুদ্দিন খান।

এর আগে দুপুরে আটক তিন ডাকাত সদস্যকে দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারদের রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে এয়ারপোর্ট থানা পুলিশ।

নিহত ডা. মঞ্জুর মোর্শেদের ছেলে সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগলুল মোর্শেদ প্রিন্স বলেন, দ্রুত সময়ের মধ্যে অপরাধী শনাক্ত হয়েছে। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার পরিবারের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিতো কখনো পোষানো যাবে না। কিন্তু অন্য কেউ যেন এভাবে পিতৃহারা না হয় সেই দোয়া করি।

তিনি আরও বলেন, আমার বাবা খুন হওয়ার পরে আমার রাজনৈতিক প্রতিপক্ষ হত্যাকাণ্ডের দায় আমার ওপরে চাপাতে চেয়েছে। এর চেয়ে বড় কষ্টের আর কিছু একজন ছেলের জন্য থাকতে পারে না। আমি মনে করি সত্য উদ্ঘাটিত হবেই। আজকে সেই সত্য উদ্ঘাটিত হলো। আমরা জানতামও না গোয়েন্দা পুলিশের টিম অপরাধীদের শনাক্ত এবং গ্রেফতার করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews