1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
বরিশালে গণটিকা কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক
সংবাদ শিরনাম :

বরিশালে গণটিকা কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

  • আপডেট সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৪১৪ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক //

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশব্যাপী একযোগে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে ৭ আগস্ট ইউনিয়ন পর্যায়ে করোনা ভাইরাসের টিকা কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার। তারি ধারাবাহিকতায় আজ ৭ আগস্ট শনিবার বরিশাল জেলার সদর উপজেলার কাশিপুর ও রায়পাশা কড়াপুর ইউনিয়নের করোনা ভাইরাস ভ্যাকসিন টিকা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক বরিশাল ও সিভিল সার্জন বরিশাল। শুরুতে দুপুর সাড়ে ১২ রায় বরিশাল সদর উপজেলার কাশীপুর ইউনিয়নে নবম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের টিকা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন বরিশাল ডাঃ মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল গৌতম বাড়ৈ, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর ও সহকারী কমিশনার (ভূমি) নিশাত তামান্না, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস প্রমূখ। সেখানে জেলা প্রশাসক টিকা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে কথা বলেন পাশাপাশি টিকা নিতে আসা সাধারণ মানুষের সাথেও টিকা কার্যক্রম নিয়ে কথা বলেন। পরে সেখান থেকে বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের পপুলার মাধ্যমিক বিদ্যালয়ে করোনা ভ্যাকসিন টিকা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক এসময় অন্যান্য অতিথিবৃন্দ সাথে উপস্থিত ছিলেন চেয়ারম্যান বরিশাল সদর উপজেলা আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, ভাইস চেয়ারম্যান বরিশাল সদর অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু, মহিলা ভাইস চেয়ারম্যান বরিশাল সদর রেহানা বেগম, চেয়ারম্যান রায়পাশা কড়াপুর ইউনিয়ন মোঃ হাবিবুর রহমান খোকন প্রমূখ। সেখানে জেলা প্রশাসক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে টিকা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে কথা বলেন। পাশাপাশি টিকা নিতে আসা সাধারণ মানুষের সাথেও টিকা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে কথা বলেন। বরিশাল জেলা ৮৮ টি ইউনিয়ন পরিষদ, ৬ টি পৌরসভা ও একটি সিটি কর্পোরেশন রয়েছে। বরিশাল জেলায় ৮৭টি কেন্দ্রের মাধ্যমে ২৬১ বুথে ৫২ হাজার ২০০ শত মানুষের মাঝে টিকে দেয়ার কথা রয়েছে। পাশাপাশি বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ৫৪ টি কেন্দ্রর মাধ্যমে ৬৪ বুথে ১৮ হাজার মানুষের মাঝে টিকা দেওয়ার কথা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews