1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
বরিশালের হিজলায় জন্ম নিবন্ধনে নির্ধারিত ফি থেকে কয়েকগুণ বেশি টাকা নেয়ার অভিযোগ - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক
সংবাদ শিরনাম :

বরিশালের হিজলায় জন্ম নিবন্ধনে নির্ধারিত ফি থেকে কয়েকগুণ বেশি টাকা নেয়ার অভিযোগ

  • আপডেট সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৬২৪ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::

বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদে চলছে ব্যাপক হয়রানি। এ ইউপিতে সচিব ও উদ্যোক্তা মিলে সেবাপ্রত্যাশীদের কাছ থেকে আদায় করছেন চাহিদামতো অর্থ। এতে জনমনে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। এদিকে এ কার্যালয়ে জন্মনিবন্ধনসহ সেবা সংক্রান্ত বিষয়ে সার্ভার অচলের অজুহাতে করা হয় হয়রানি।

অনুসন্ধানে জানা যায়, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জন্মনিবন্ধন করতে ফির ওপর অতিরিক্ত উৎকোচ না দিলে হয় না জন্মনিবন্ধন ও নাম সংশোধন। জন্মনিবন্ধন করতে গেলে উদ্যোক্তার সুপরিচিত এক কথা সার্ভার বন্ধ আছে এখন হবে না। তাছাড়া জন্ম-মৃত্যু আনতে লাগে অতিরিক্ত টাকা।

স্থানীয় সরকারের সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন অনুসারে জন্ম বা মৃত্যুর ৪৫ দিন পর্যন্ত বিনা ফি’তে, জন্ম বা মৃত্যুর ৪৫ দিন থেকে ৫ বছর পর্যন্ত ২৫ টাকা, জন্ম বা মৃত্যুর ৫ বছরের পরে ৫০ টাকা, জন্ম তারিখ সংশোধনের জন্য ১০০ টাকা, জন্ম তারিখ ব্যতীত নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা ইত্যাদি ফি ৫০ টাকা, বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সনদের নকল সরবরাহ ৫০ টাকা করে ফি বাবদ নিতে পারবে। কিন্তু এই ইউপিতে কোনোটিই মানা হচ্ছে না।

এখানে প্রতিটি সেবা সংক্রান্ত কাজের জন্য নির্ধারিত ফি থেকে কয়েকগুণ বেশি টাকা পরিশোধ করতে হয়। সচিব, উদ্যোক্তা সবাই এক সূত্রে গাঁথা। যার ফলে এ ইউনিয়নের সর্বসাধারণের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। জন্মনিবন্ধন নতুন বা সংশোধন যেটাই হোকনা কেন গুনতে হয় সর্বনিন্ম ২০০ টাকা।

এছাড়া দিনের পর দিন অতিরিক্ত টাকা দিয়েও অনেকে পাচ্ছে না কাঙ্ক্ষিত সেবা। জন্ম ও মৃত্যু সনদের ফি নিয়ে ভুক্তভোগীদের কোনো ধারণা না থাকায় তাদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে অতিরিক্ত উৎকোচ।

সরেজমিন দেখা যায়, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে কেউ নিবন্ধনের জন্য টাকা দিচ্ছেন আবার কেউ নিবন্ধন সংগ্রহ করছেন। আবার কেউ চাপা ক্ষোভ নিয়ে খালি হাতে বের হয়ে আসছেন। যারা খালি হাতে বের হয়ে আসছেন তারা টাকা দিয়ে দীর্ঘদিন যাবত ঘুরেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন বলে অভিযোগ করেন।

উদ্যোক্তা রাবেয়া বেগম বলেন, আমাদের কোন সরকারি বেতন নেই। সরকারি ফিসের বাইরে যে টাকা নেওয়া হয় তা দিয়ে অফিসের যাবতীয় খরচ চালানো হয়।

ইউপি সচিব জন্মনিবন্ধনের বিষয়ে বলেন, উদ্যোক্তাদের কোনো বেতন নাই তাই তারা সরকারি ফিসের বাহিরে কিছু টাকা নেয়। কালি, বিদ্যুত খরচ এবং জন্মনিবন্ধন সংশোধনের জন্য ইউওনো স্যারের কাছ থেকে এপরোভ করে নিয়ে আসা সহ বিভিন্ন খরচ হয়, তাই কিছু টাকা অতিরিক্ত নেয়া হয়।

হিজলা উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ জানান, যেহেতু জন্ম নিবন্ধনে নির্ধারিত ফি বাহিরে অতিরিক্ত ফি আদায় হচ্ছে বিষয়টি দেখতে আছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews