চলে গেলেন মুক্তিযুদ্ধের সংগঠক সরদার আনিছুর রহমান, বিভিন্ন মহলের শোক
আপডেট সময় :
শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
৫৬৭
০ বার সংবাদটি পড়া হয়েছে
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি //
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ৬৯’র আন্দোলনের বিপ্লবী নেতা, মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, ১৯৬৬-১৯৭২ মেহেন্দিগঞ্জের প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী, মেহেন্দিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাদেকপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আ’লীগ নেতা সরদার আনিসুর রহমান শুক্রবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।
মৃত্যুকালীন তার বয়স ছিলো ৭৫ বছর। তার রুহের মাগফেরাত কামনা এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দীন খান হিমু, মেহেন্দিগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব কামাল উদ্দীন খান, সদর ইউপির চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নিজাম উদ্দীন আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এস এম আঃ রহিম, কাউন্সিলর সোয়েব হোসেন সোহরাব, মেহেন্দিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি পারভেজ চান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রকিব, সাংগঠনিক সম্পাদক এইচ এম নোমান, সালাউদ্দিন তালুকদার, সাইফুল খোন্দকার, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন বাবু, তথ্য বিষয়ক সম্পাদক এস এম মামুন, উপজেলা যুবলীগের সদস্য রিয়াদ খাঁন,
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কাউন্সিলর আব্দুল মোতালেব জাহাঙ্গীর, সদস্য সচিব ফিরোজ গোল্দার, যুগ্ন আহবায়ক সিহাব আহমেদ আওলাদ, আসলাম মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি নীরব হোসেন বেপারী, পৌর ছাত্রলীগের সভাপতি শাখাওয়াত হোসেন রনি, সাধারণ সম্পাদক সুমন হোসেন ও উপজেলা ছাত্রলীগ নেতা রিমন খাঁন প্রমুখ।
শোক বার্তায় উল্লেখ করেন, তাঁর মৃত্যুতে আমরা হারালাম একজন সচেতন নাগরিক, রাজনৈতিক চেতনা সমৃদ্ধ ব্যক্তিত্ব, নির্ভীক দেশ প্রেমিক, মেধাবী ও কর্মবীরকে। তিনি ছিলেন প্রগতিশীল লড়াই সংগ্রামের অকুতোভয় নেতা।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply