1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
চট্টগ্রামে দুই নগর পিতা এক মঞ্চে - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক
সংবাদ শিরনাম :

চট্টগ্রামে দুই নগর পিতা এক মঞ্চে

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৮৪ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এম মনির চৌধুরী রানাঃ

চট্টগ্রামের খেলাধুলার প্রাণ এম এ আজিজ স্টেডিয়াম। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী নির্বাচিত হওয়ার পর এই প্রথম বারের মতো পা রেখেছেন এ মাঠে। মেয়র রেজাউল আসার খবরে ফুলেল শুভেচ্ছার আয়োজন করেছেন চসিকের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এ সময় সমসাময়িক বিভিন্ন আলোচনার পাশাপাশি প্রশংসায় ভাসিয়েছেন একে অপরকে। মহানগর আওয়ামী লীগের এ দুই নেতার হাসিমুখের আলাপ আলোচনাকে কেন্দ্র করে আনন্দগন অন্যরকম পরিবেশ সৃষ্টি হয় স্টেডিয়াম এলাকায়।

গতকাল (২৩ সেপ্টেম্বর)বৃহস্পতিবার চসিক ক্রীড়া একাদশের প্র্যাকটিস ম্যাচ উদ্বোধন অনুষ্ঠানে মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন এই স্টেডিয়ামে খেলা দেখার অনেক স্মৃতি আমার আছে। চসিকের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার দায়িত্ব পাওয়ার পর এই স্টেডিয়ামকে একটি আধুনিক স্টেডিয়াম হিসেবে রূপান্তর করেছেন।

চসিক মেয়র হিসেবে আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। অন্যদিকে তৎকালীন পৌরসভার চেয়ারম্যান মরহুম ফজল করিম একজন কৃতিমান খেলোয়াড় হিসেবে চট্টগ্রামে খেলোয়াড় তৈরিতে যে অবদান রেখেছেন তাও চিরস্মরণযোগ্য। অন্যদিকে দুই জনের হাসিমুখের একটি ছবি পোস্ট করে আ জ ম নাছির উদ্দীন ফেসবুক পেজে লিখেছেন মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবার চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা কার্যালয়ে এসেছেন এম রেজাউল করিম চৌধুরী।

এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হওয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ দলের অনুশীলন উদ্বোধন উপলক্ষে তিনি এসেছেন। এ সময় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে উনাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র রেজাউল বলেন, গত কয়েক দশকে চট্টগ্রামে খেলোয়াড়দের জন্য কোন মাঠ তৈরি হয়নি। বরং আগে যা ছিল তা আরো সংকুচিত হয়েছে। তারুণ্যের ক্রীড়ার প্রতি ভালোবাসাকে কাজে লাগাতে হলে নগরীর প্রতিটি ওয়ার্ডে ছোট পরিসরে হলে ও খেলার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে ।

এ সময় উপস্থিত ছিলেন চসিক ক্রীড়া স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আতাউল্লাহ চৌধুরী, প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর ড. নিছার আহমদ মঞ্জু, হাসান মুরাদ বিপ্লব, সংরক্ষিত কাউন্সিলর আঞ্জুমান আরা, ক্রীড়া একাদশের সাধারণ সম্পাদক আলী আকবর, মো. মানিক, কৃষ্ণ কমল সেন প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews