1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
করোনা আক্রান্ত শ্বাসকষ্ট রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সরবরাহ সেবা চালু ___বিএমপি কমিশনার - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক কাজিরহাট থানা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ঘোষণা পত্রিকার জাহানারা ভগ্নিপতির মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের ভাষানচরে হতদরিদ্রের জমিতে ভাগ বসালেন প্রভাবশালীরা। প্রতিমন্ত্রী রাজিব আহসানের বরাদ্দে সংস্কার হচ্ছে শতবর্ষী উলানিয়া করোনেশনের খেলার মাঠ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক কাজিরহাট থানা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ঘোষণা পত্রিকার জাহানারা ভগ্নিপতির মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের ভাষানচরে হতদরিদ্রের জমিতে ভাগ বসালেন প্রভাবশালীরা। প্রতিমন্ত্রী রাজিব আহসানের বরাদ্দে সংস্কার হচ্ছে শতবর্ষী উলানিয়া করোনেশনের খেলার মাঠ।

করোনা আক্রান্ত শ্বাসকষ্ট রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সরবরাহ সেবা চালু ___বিএমপি কমিশনার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৪৮৯ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক //

১৫ এপ্রিল ২০২১ খ্রিঃ বেলা ১১ঃ০০ (এগারো ঘটিকায়) বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স বরিশালে, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক করোনা আক্রান্ত শ্বাসকষ্টের রোগীদের মাঝে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ সেবা শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

শুভ উদ্বোধন করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার।

তিনি বলেন, আমরা করোনার সর্বগ্রাসী রুপে একটি অস্বাভাবিক, কঠিন সময় অতিক্রম করছি যেখানে হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে, অনেকেই মৃত্যুবরণ করছে এবং মৃত্যুর প্রহর গুনছে, মৃত্যুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের জিরো টলারেন্স ছাড়া আর কোন উপায় নেই। সরকারের পক্ষ থেকে যে ১৮ দফা নীতিমালা রয়েছে তা অবশ্যই অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। কারো মধ্যে মেনে চলার প্রবণতা না থাকলে সচেতন নাগরিক হিসেবে তাদেরকে বোঝাবেন আমরা যেমন আপনাদের সচেতন করছি বিভিন্ন মাধ্যমে প্রতিনিয়ত বোঝাতে চেষ্টা করছি। এরপরেও যারা মানবেন না তাদের জন্য কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

অধিকাংশ মানুষ মস্ক পরিধান করলেও নগরীর অলিগলিতে অবস্থানরত সাধারণ মানুষ এখনও যথেষ্ট সচেতন নয়, আবার কেউ কেউ নিয়ম অনুযায়ী মাস্ক পরিধান করতে পারছেন না। যেখানেই যান না কেন, অহেতুক মাস্ক গলায় না ঝুলিয়ে, তরিকা অনুযায়ী মাস্ক পরিধান করে আশি ভাগ সুরক্ষিত থাকুন।

করোনা আক্রান্ত শ্বাসকষ্টের রোগীদের মাঝে বিনামূল্যে এই অক্সিজেন সরবরাহ সেবার
দিলে প্রাথমিকভাবে অনেক রোগীর জন্য কার্যকর সাপোর্ট তৈরি হবে। জরুরি প্রয়োজনে অনেকেই অক্সিজেন সেবা পেতে সক্ষম হন না, আবার পেলেও ব্যবহারবিধি সঠিকভাবে জানেননা। সুতরাং প্রাথমিক ইমারজেন্সীকালে খবর পাওয়ার সাথেসাথে আমাদের প্রশিক্ষিত পুলিশ সদস্যদের মাধ্যমে আমাদের ব্যবস্থাপনায় যে অক্সিজেন সিলিন্ডার রয়েছে তা নিয়ে দ্রুততার সঙ্গে দোরগোড়ায় পৌঁছে যাবো এবং আন্তরিকতার সাথে অক্সিজেন সেবা দেবো। এর মাধ্যমে প্রাথমিক জীবন অনেকটাই সুরক্ষিত রেখে পরবর্তীতে হসপিটালের সাপোর্ট নিয়ে বাকি চিকিৎসা সেবা চলবে।

নগরবাসীর উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আমরা আপনাদের সাহায্য চাই, গণমাধ্যমের সাহায্য চাই, যেন প্রকৃতপক্ষে চিকিৎসা সেবাপ্রত্যাশীদের কাছে এই মেসেজ পৌঁছে যায়। আমাদের ওয়েব সাইট, ফেসবুক পেজ ইনবক্স, ফেসবুক গ্রুপ সহ সেবা কেন্দ্রের নম্বর হটলাইন নম্বরে সহায়তা চাইতে পারেন।

💠 ওয়েব সাইটঃ https://bmp.police.gov.bd

💠 ফেসবুক পেজঃ
https://www.facebook.com/BarishalmetropolitanpoliceBMP/

💠 ফেসবুক গ্রুপঃ https://www.facebook.com/groups/nirapodbarishal/?ref=share

💠ইন্সটাগ্রামঃ https://instagram.com/barishalmetropolitanpolicebmp?igshid=fvaxf62j3cim

💠টুইটারঃ https://twitter.com/BMPBarishal?s=08

💠 হটলাইনঃ
📲 01320064102
📲 01320066998

লকডাউন চলছে, গণ পরিবহন বন্ধ রয়েছে, অতি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে কেউ বের হবেন না। জীবন জীবিকার ভারসাম্য রক্ষা করে অনেক প্রতিষ্ঠান চালু রয়েছে, জীবন-জীবিকার সমন্বয় সাধনের চেষ্টা রয়েছে। সে হিসেবে প্রতিটি নাগরিকের নাগরীক দায়িত্ববোধ থেকে নিজেকে সুরক্ষিত রেখে অপরের সুরক্ষায় নিজ নিজ অবস্থান থেকে অপরকেও উৎসাহিত করতে পারলে তাহলে আমাদের সাধারণ মানুষের জীবন সুরক্ষিত ও অর্থনীতি সুরক্ষিত থাকবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার সদর-দপ্তর জনাব প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব মোঃ এনামুল হক উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি জনাব মোঃ মোঃ নজরুল হোসেন,
উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি জনাব মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা, বিএমপি উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি জনাব মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম , উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা বিএমপি জনাব মোঃ তানভীর আরাফাত পিপিএম বার, উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন বিএমপি জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা বিএমপি জনাব মোঃ মনজুর রহমান পিপিএম বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন বিএমপি জনাব মোঃ আকরামুল হাসান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews