উজিরপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী আনিচ ফেনসিডিল ও গাঁজাসহ গ্ৰেফতার
আপডেট সময় :
শনিবার, ২৭ আগস্ট, ২০২২
২৫২
০ বার সংবাদটি পড়া হয়েছে
উজিরপুর প্রতিনিধি //
বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ী আনিচ হাওলাদারকে ফেনসিডিল ও গাঁজাসহ গ্ৰেফতার করেছে র্যাবের ৮। শনিবার সকাল সোয়া ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর মেজর মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে ব্যাপক অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আনিচকে তার বাড়ির সামনে থেকে ৩১পিস ফেনসিডিল, ৬ শত গ্ৰাম গাজা,২টি মোবাইলসহ গ্ৰেফতার করেছে।
র্যাবের বি.এ.ডি আঃ মতিন বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ান্ত্রণ আইনে আনিচ হাওলাদার(৩৫) এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত আনিচ গুঠিয়া গ্ৰামের মৃত আঃ জবেদ আলী হাওলাদারের ছেলে। সুত্রে জানা যায় মাদক সম্রাট আনিচ হাওলাদারের বিরুদ্ধে মাদক,অস্ত্রসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
র্যাব ৮ এর পক্ষ থেকে জানান যে তাদের অভিযান চলমান এবং সর্বনাশা মাদক দ্রব্য থেকে দেশ ও যুব সমাজ রক্ষা করতে অভিযান অব্যাহত থাকবে।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply