1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
উজিরপুরে খালের মুখ বন্ধ করে পাকা ভবন নির্মাণ - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জ হাসপাতালের সেবার মান বাড়াতে কঠোর বার্তা প্রতিমন্ত্রী রাজিব আহসানের – অব্যবস্থাপনা মানা হবে না। মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত! মাদক নির্মূল ও আইনশৃঙ্খলায় অবদানের জন্য ওসি মমিন উদ্দিনকে ক্রেস্ট প্রদান। মেহেন্দিগঞ্জে ১ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার। হিজলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলা, নারীসহ আহত ৩ লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের পরিবারকে আর্থিক সহায়তার চেক দিলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে স্কুল মাঠ থেকে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর। রাজিব আহসানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ৩২০ পরিবারকে ঈদ উপহার দিলেন সোহাগ। ঈদের আগেই হাসি ফুটল ৩২৫ পরিবারের মুখে মেহেন্দিগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ। মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯০ পিচ ইয়াবাসহ আটক -১
সংবাদ শিরনাম :

উজিরপুরে খালের মুখ বন্ধ করে পাকা ভবন নির্মাণ

  • আপডেট সময় : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৩৬০ ০ বার সংবাদটি পড়া হয়েছে

খোকন হাওলাদার, বরিশাল ॥

বরিশালের উজিরপুর উপজেলার হারতা বাজারের উত্তরপাড় থেকে আগৈলঝাড়া উপজেলার সাথে যোগাযোগের জনগুরুত্বপূর্ণ সেনের খালের মুখ (হারতা নামকস্থানে) বন্ধ করে পাকা ঘর নির্মাণ করা হচ্ছে।

খালের পানি চলাচল ও বাজারের ব্যবসায়ীদের মালামাল আনা-নেয়ার জন্য নৌযান চলাচলের দাবিতে আজ শনিবার (১৪ মে) সকালে হারতা বাজারের কয়েকশ’ ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করে রাস্তায় বসে খালটি রক্ষার দাবিতে বিক্ষোভ সভা করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেনের খালের হারতা এলাকার মুখ বন্ধ করে স্থানীয় ভাই ভাই হোটেলের মালিক অহিদুল ইসলাম গত কয়েকদিন থেকে পাকা ঘর নির্মাণের কাজ শুরু করেছেন। প্রথমপর্যায়ে তাকে বাঁধা প্রদান করা হলেও তিনি কতিপয় ব্যক্তির প্রভাব বিস্তার করে নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন।

হারতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কৃষ্ণ বাড়ৈ, স্থানীয় ইউপি সদস্য নিখিল চক্রবর্তী, হারতা বাজার দক্ষিণ কমিটির সাধারণ সম্পাদক মিন্টু লাল মজুমদারসহ একাধিক ব্যবসায়ীরা জানান, প্রায় দুইশ’ বছরের পুরাতন খালের মুখ বন্ধ করে পাকা ঘর নির্মাণ করা হলে বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর অপুরনীয় ক্ষতি হবে। পাশাপাশি ওই এলাকার চাষীদের চাষাবাদ মারাত্মকভাবে ব্যহত হবে।

হারতা ইউনিয়ন পরিষদের চেয়াম্যান অমল মল্লিক বলেন, সেনের খালের মুখ বন্ধ করে পাকা ঘর নির্মাণের বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে। অভিযুক্ত অহিদুল ইসলাম বলেন, আমার নাম ব্যবহার করে স্থানীয় রুবেল খালের মুখ বন্ধ করে পাকা ঘর নির্মাণ করছে।

উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন বলেন, সরকারী খাল দখলের কোন সুযোগ নেই। আমি নিজে সরেজমিন পরিদর্শন করে খাল দখলকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews