1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
অন্যের জায়গায় লাশ দাফন, থানায় মুচলেকা দিয়ে মুক্তি জসিম ও আবু তাহেরের। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক
সংবাদ শিরনাম :

অন্যের জায়গায় লাশ দাফন, থানায় মুচলেকা দিয়ে মুক্তি জসিম ও আবু তাহেরের।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৪৪২ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এম মনির চৌধুরী রানাঃ

চট্টগ্রাম বোয়ালখালীতে জোরপূর্বক অন্যের জমিতে দখল করে এক মহিলাকে কবর দেওয়ার ঘটনায় স্থানীয় দুই ব্যক্তি ক্ষমা চেয়ে থানায় মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন। পরে থানা পুলিশের পক্ষ থেকে তাদেরকে সতর্ক করা হয়।

গত রোববার (২৯ আগস্ট) রাতে থানায় তারা এই মুচলেকা দেন বলে নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম।

অভিযুক্তরা হলেন বোয়ালখালী ৯ আমুচিয়া ইউনিয়নের পূর্ব ধোরলা গ্রামের কবির আহমদের ছেলে মো. জসিম ও তার চাচতো ভাই আবু তাহের।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা খাদিজা বেগমের মা লাবিয়া খাতুন গত ১০ আগস্ট বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। লাবিয়া খাতুনের পরিবারের বাধা স্বত্ত্বেও জসিম ও তার চাচাতো ভাই আবু তাহের জোরপূর্বক প্রবাসী মুজিবুর রহমানের জমিতে কবর দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

তাদের এমন কাজে স্থানীয়রা বাধা দিলেও তারা বাধা অমান্য করে লাবিয়া খাতুনকে ওই জায়গায় কবর দেন। পরে এ ঘটনায় প্রবাসী মুজিবুর রহমানের ছেলে মুস্তাফিজুর রহমান ও তার পরিবার জানতে পেরে অভিযুক্ত জসিম ও আবু তাহেরের কাছে এ বিষয়ে কৈফিয়ত চাইলে তারা মুস্তাফিজ ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগালি ও প্রাণ নাশের হুমকি দেন। পরে এ ঘটনায় প্রতিকার ও নিরাপত্তা চেয়ে বোয়ালখালী থানায় একটি অভিযোগ দায়ের করেন মুস্তাফিজুর রহমান।

থানায় অভিযোগে পর বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) রিজাউল জব্বার ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি ঘটনার সত্যতা পেয়ে বিষয়টি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিমকে জানান। পরে ওসি দুই পক্ষকে আপোষ মিমাংসার জন্য থানায় ডেকে পাঠান। পরে তারা থানায় গেলে ঘটনার দায়ভার স্বীকার করে মুচলেকা দিয়ে ছাড়া পান।

এ বিষয়ে বোয়ালখালী থানার এসআই রিজাউল জব্বার জানান, মুস্তাফিজের অভিযোগ পেয়ে ওসি স্যার আমাকে ঘটনাস্থলে পাঠান। পরে আমি ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাই। সেখানে আশেপাশের লোকজন এবং মৃত লাবিয়া খাতুনের মেয়ে খাদিজা বেগমের সাথে কথা বলি। তারা জানিয়েছেন, তাদের আপত্তি থাকা স্বত্ত্বেও জসিম ও আবু তাহের জোরপূর্বক তাদের মায়ের লাশ মুস্তাফিজের বসতভিটার উপর দাফন করে।

তিনি আরও বলেন, এ বিষয়ে থানায় বৈঠক করার জন্য দুই পক্ষকে নোটিশ করা হলে দুই দফা সময় গড়িমসি করে শেষ পর্যন্ত থানায় হাজির হন অভিযুক্ত দুজন। এরপর তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews