হিজলার মেঘনায় কোস্টগার্ড মাঝির চাঁদাবাজি ও হয়রাণি বন্ধের দাবিতে মানববন্ধন।
আপডেট সময় :
শুক্রবার, ৪ জুন, ২০২১
৫২৬
০ বার সংবাদটি পড়া হয়েছে
রোমান হোসেন নোমান ::
হিজলা উপজেলার মেঘনা নদীতে বোট নিয়ে মাছ আহরণে যাওয়া মাঝি-মাল্লা ও বোট মালিকদের ওপর কোস্টগাডের মাঝি সোলাইমানের অব্যাহত চাঁদাবাজি, শাররীক নির্যাতন এবং হয়রানী বন্ধের দাবিতে হিজলা উপজেলা একটি মাছের আরৎদের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বোট মালিক এবং সাধারণ জেলে সম্প্রদায়ের লোকজন।
৩০ মে রবিবার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার হিজলা গৌরব্দী ইউনিয়নের চরকিল্লা বাজার সংলগ্ন মেঘনা নদীর পাড়ের কালাম সরদারের মাছ ঘাট চত্বরে উপস্থিত হয়ে ক্ষুদ্ধ বোট মালিক এবং জেলেরা এ কর্মসুচি পালন করেন।
ওইসময় তাঁরা মানববন্ধন শেষে সোলাইমানের হাত থেকে বাঁচার জন্য বিক্ষোভ মিছিল করেন।তারা পরবর্তী সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি সম্পর্কে অবহিত করবেন বলেও জানান। মানববন্ধনে তারা কোস্টগার্ডের দায়িত্বরত মাঝির অপসারণ দাবী করেছেন।
অনুষ্ঠিত মানববন্ধনে ভুক্তভোগীরা দাবি করেন,হিজলা জোনের কোস্টগার্ডের দায়িত্বরত মাঝি সোলাইমান বোট নিয়ে মাছ আহরণে যাওয়া জেলে ও বোট মালিকদের কাছ থেকে অব্যাহত চাঁদাবাজি, শাররীক নির্যাতন ও হয়রানী করে আসছে। চাঁদা না দিলে জেলে ও মালিকদের নানান ধরনের নির্যাতন ও হুমকি দিচ্ছে বলে মানববন্ধনে উপস্থিত জেলেরা দাবি করেন।
মানববন্ধনে নির্যাতনের বিবরণ বর্ননা করে সাধারণ জনগণ ও জেলেরা বলেন, প্রতিনিয়ত ফিশিং বোটে থাকা জেলে ও বোট মালিক সদস্যদের এমন আচরণ করেন মাঝি সোলাইমান কোস্টগার্ডের ভয় দেখিয়ে যেন আমরা নিজ দেশে থেকে ও পরদেশী বলে মনে হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মোঃ আঃ রাজ্জাক মোল্লা,মুহাম্মদ হোসেন মাঝি,মোঃ আলতাফ হোসেন, মোঃ মাইনুদ্দিন মোল্লা, মোঃ আঃ রাজ্জাক সিকদার, মোঃ কবির রাড়ীসহ শতাধিক স্থানীয় বোট মালিক ও জেলে সম্পদায়ের সদস্যরা।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply