1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
হাসপাতালে রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন প্রতিনিধি কর্মশালা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে অপরিকল্পিত ড্রেজিংয়ের প্রতিবাদে মানববন্ধন। মেহেন্দিগঞ্জে নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষকের স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত। হিজলায় ইয়াবা সম্রাজ্ঞী তাসলিমা বেগম ৫৫২ পিচ ইয়াবাসহ আটক। কাজিরহাটে দুই মাদক ব্যবসায়ীকে ৭৯পিস ইয়াবা সহ গ্রেফতার করেন কাজিরহাট থানা পুলিশ । প্রতিমন্ত্রী রাজিব আহসানের নির্দেশে বিআইডব্লিউটিএর পন্টুন বরাদ্দ, ভোগান্তির দিন শেষ’ বলছেন যাত্রীরা। মেহেন্দিগঞ্জের সন্তান মোঃ আরিফ হোসেন অনন্য কে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের কমিটিতে অন্তর্ভুক্ত। মেহেন্দিগঞ্জে’র সন্তান মোঃইকবাল খান,কে ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি করায় উচ্ছ্বসিত মেহেন্দিগঞ্জবাসী। মেহেন্দিগঞ্জে দুই স্কুলে বজ্রপাতে শিক্ষকসহ ১৬ জন আহত, হাসপাতালে ভর্তি! মেহেন্দিগঞ্জে সম্মিলিত সাংবাদিক জোটের কমিটি বিলুপ্ত ঘোষনা।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন প্রতিনিধি কর্মশালা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে অপরিকল্পিত ড্রেজিংয়ের প্রতিবাদে মানববন্ধন। মেহেন্দিগঞ্জে নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষকের স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত। হিজলায় ইয়াবা সম্রাজ্ঞী তাসলিমা বেগম ৫৫২ পিচ ইয়াবাসহ আটক। কাজিরহাটে দুই মাদক ব্যবসায়ীকে ৭৯পিস ইয়াবা সহ গ্রেফতার করেন কাজিরহাট থানা পুলিশ । প্রতিমন্ত্রী রাজিব আহসানের নির্দেশে বিআইডব্লিউটিএর পন্টুন বরাদ্দ, ভোগান্তির দিন শেষ’ বলছেন যাত্রীরা। মেহেন্দিগঞ্জের সন্তান মোঃ আরিফ হোসেন অনন্য কে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের কমিটিতে অন্তর্ভুক্ত। মেহেন্দিগঞ্জে’র সন্তান মোঃইকবাল খান,কে ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি করায় উচ্ছ্বসিত মেহেন্দিগঞ্জবাসী। মেহেন্দিগঞ্জে দুই স্কুলে বজ্রপাতে শিক্ষকসহ ১৬ জন আহত, হাসপাতালে ভর্তি! মেহেন্দিগঞ্জে সম্মিলিত সাংবাদিক জোটের কমিটি বিলুপ্ত ঘোষনা।

হাসপাতালে রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৪১৬ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

খালেদা জিয়া

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আপাতত রাজধানীর এভারকেয়ার হাসপাতালেই ভর্তি থাকবেন। সব পরীক্ষা শেষে চিকিৎসকদের পর্যালোচনার পর বাসায় নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়া নন-কোভিড ইউনিটে চিকিৎসাধীন। তার চিকিৎসার জন্য ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। করোনার কোনো উপসর্গ নেই। তিনি ভালো আছেন। শারীরিক অবস্থা স্থিতিশীল। গত দেড় বছরে তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো হয়নি। এজন্য তাকে এখন রুটিন চেকআপ করানো হচ্ছে। ইতোমধ্যে সিটি স্ক্যান, হৃদযন্ত্রের ইসিজি ও ইকোসহ যেসব পরীক্ষা করা হয়েছে, তাতে বড় কোনো জটিলতা পাওয়া যায়নি।

চেয়ারপারসনের চিকিৎসক দলের প্রধান অধ্যাপক এফএম সিদ্দিকী জানান, মঙ্গলবার রাতে আমরা উনার (খালেদা জিয়া) চেস্টের সিটি স্ক্যান করেছি। প্রথম যে সিটি স্ক্যান করিয়েছিলাম, তার চেয়ে এবারের রিপোর্ট অনেক ভালো। সেই দিক দিয়ে আলহামদুলিল্লাহ, উনি সার্বিকভাবে সুস্থ হয়ে উঠেছেন। কোভিডের অন্যান্য প্যারামিটার ডি-ডাউমার, ফেরিটিন্স, সিআরপ এগুলো ঠিক আছে।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চিকিৎসক দলের সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ার হাসপাতালে ৭ জন এবং তার ব্যক্তিগত ৩ চিকিৎসকসহ ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তার কিছু পরীক্ষা হয়েছে। আজ কিছু পরীক্ষা হবে। সেই রিপোর্টগুলো পর্যালোচনা করে ম্যাডামের চিকিৎসা প্ল্যানিংটা সম্পন্ন হবে। তারপর তাকে বাসায় আনার সিদ্ধান্ত হবে। তিনি বলেন, কিছু পরীক্ষা আছে যেগুলো করতে ২৪ ঘণ্টা সময় নিতে হয়। কিছু কিছু পরীক্ষা আছে এগুলো করতে হলে দুই দিনের প্রস্তুতি লাগে। কারণ গত দেড় বছর ধরে আমরা হাসপাতালে নিয়ে তার যেসব পরীক্ষা করা দরকার সে পরীক্ষাগুলো করাতে পারিনি।

ডা. জাহিদ বলেন, হাসপাতালের চিকিৎসকসহ আমাদের মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে আরও কিছু নতুন ওষুধ যোগ করা হয়েছে। তার আরও কিছু পরীক্ষা করতে হবে। হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে এসব চেকআপ করা হচ্ছে। ম্যাডামের (খালেদা জিয়া) অবস্থা স্টেবল (স্থিতিশীল) আছে। আমরা খুব আশাবাদী তিনি খুব শিগগিরই বাসায় ফিরবেন।

খালেদা জিয়ার সিটি স্ক্যান, ইসিজি, ইকোসহ কিছু পরীক্ষা পরীক্ষা হয়েছে উল্লেখ করে ডা. জাহিদ বলেন, এর আগে গত ১৫ এপ্রিল ম্যাডামের সিটি স্ক্যানে ফুসফুসে অত্যন্ত মিনিমাম সংক্রমণ ছিল। কিন্তু মঙ্গলবার দ্বিতীয়বারের সিটি স্ক্যান বিন্দুমাত্র ইনভোলবমেন্ট (সংক্রমণ) নেই। কাজেই এটা ভালো দিক।

খালেদা জিয়া নন-কোভিড ইউনিটে চিকিৎসাধীন জানিয়ে অধ্যাপক জাহিদ হোসেন বলেন, উনার কোনো করোনা উপসর্গ নেই। আন্তর্জাতিক নিয়মে আছে কারও করোনা আক্রান্তের দুই সপ্তাহ পার হলে তার থেকে অন্যদের সংক্রমিত হয় না। সেই হিসাবে ম্যাডামের ২০ দিন হয়েছে। এখন ম্যাডামের অন্য চিকিৎসা চলছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন, বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান।

সিটি স্ক্যানসহ কয়েকটি পরীক্ষা করার পর চিকিৎসকদের পরামর্শে মঙ্গলবার রাতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়। এভারকেয়ারের একটি কেবিনে তিনি আছেন।

বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়া প্রথমে হাসপাতালে ভর্তির পক্ষে ছিলেন না। কিন্তু বড় ছেলে তারেক রহমান ও তার পুত্রবধূ ডা. জোবায়দা রহমানের অনুরোধে শেষ পর্যন্ত তিনি হাসপাতালে ভর্তি হতে রাজি হন। বারবার হাসপাতালে আনা- নেওয়ার ঝামেলা এবং খুব ভোর বেলা কিছু পরীক্ষা-নিরীক্ষা থাকায় খালেদা জিয়াকে মূলত হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে হাসপাতাল এলাকায় ভিড় না করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে বিএনপি। এতে তার চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হবে বলেও জানানো হয়। এমনকি মঙ্গলবার খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার পর সেখানে ‘অহেতুক’ উপস্থিত হওয়ায় কোনো কোনো নেতাকে দলের শীর্ষ পর্যায় থেকে ভর্ৎসনাও করা হয়।

গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর থেকে গুলশানের বাসা ‘ফিরোজায়’ তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এফএম সিদ্দিকীর নেতৃত্বে চিকিৎসা শুরু হয়। করোনা আক্রান্তের ১৪ দিন অতিক্রান্ত হওয়ার পর খালেদা জিয়ার করোনা টেস্ট করা হলে ফলাফল আবারও পজিটিভ আসে। ‘ফিরোজা’র বাসায় বিএনপি চেয়ারপারসন ছাড়াও আরও ৮ জন করোনায় আক্রান্ত হন। তাদের মধ্যে এখনও খালেদা জিয়াসহ চারজন করোনা পজিটিভ, বাকি সবার নেগেটিভ এসেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews