1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
সাংবাদিক এম. লোকমান হোসাইনের মুক্তির দাবীতে মানববন্ধন - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আতঙ্কের নাম ওসি মিজানুর রহমান। গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে মৎস্য অফিস সহকারি’কে অপসারণের জন্য মানববন্ধন, যা বললেন অফিস সহকারী জাহিদ। পারিবারিক দ্বন্দ্বের জের: মেহেন্দিগঞ্জে কৃষকের ৫০ হাজার টাকার খড়ের গাদা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা।
সংবাদ শিরনাম :

সাংবাদিক এম. লোকমান হোসাইনের মুক্তির দাবীতে মানববন্ধন

  • আপডেট সময় : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩০৫ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ

মিথ্যা এবং হয়রানিমূলক মামলায় দৈনিক আজকের সময়ের বার্তার প্রকাশক ও সম্পাদক এবং শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব এর দপ্তর সম্পাদক এম. লোকমান হোসাঈন গ্রেফতার হওয়ার প্রতিবাদে নগরীতে মানবন্ধন পালন করে এয়ারপোর্ট থানা প্রেসক্লাব। যার সাথে একত্মতা প্রকাশ করেন বরিশালের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। একই সাথে অবিলম্বে তার মুক্তি দাবী করেন এ সংগঠনসমূহের নেতৃবৃন্দ।

শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক আজকের পরিবর্তন এর প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ বলেন, ‘সমাজের দুর্নীতি ও মিথ্যার মুখোশ উন্মোচন করতে গিয়ে সময়ের বলিষ্ঠ্য কণ্ঠস্বর এম. লোকমান হোসাঈন বারবার একটি দুষ্টচক্রের টার্গেটে পরিণত হয়েছেন। সত্যের পক্ষে এভাবে লিখতে গিয়ে কেউ যদি হয়রানির শিকার হয়, কাউকে যদি নির্যাতন করা হয়, তাহলে বরিশালের সাংবাদিক সমাজ চুপ থাকবে না।’ যৌক্তিক দাবী বাস্তবায়নে প্রয়োজন হলে আবার রাজপথে নামার প্রত্যয় ব্যক্ত করে তিনি অবিলম্বে সাংবাদিক এম. লোকমান হোসাঈনের মুক্তি দাবী করেন।
বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আলম রায়হান বলেন, ‘বর্তমান সময়ের অন্যতম সাহসী কলমযোদ্ধা এম. লোকমান হোসাঈনের গ্রেফতার সত্যিকার অর্থেই হতাশাজনক।’ তিনি বলেন, ‘সর্বদা সত্য প্রকাশে অনড় থাকাটাই সৎ সাংবাদিকদের জন্য কাল হয়ে দাড়ায়। আজ যার প্রতিফলন আমরা এম. লোকমান হোসাঈনের ওপর দেখতে পাই।’
এসময়ে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন দৈনিক আজকের সময়ের বার্তার নির্বাহী সম্পাদক মো: ফরহাদ হোসেন (ফুয়াদ)। তিনি বলেন, সত্যের পক্ষে লিখতে গিয়ে যদি সহস্রবারও কারাবরণ করতে হয়, আমরা কখনো থেমে থাকবো না।’ সময়ের বার্তা কখনো মিথ্যা, দুর্নীতি ও অন্যায়ের সাথে আপোষ করে না দাবী করে তিনি আরো বলেন, এম. লোকমান হোসাঈনের কারবরণ হলেও আমাদের কলম থেমে থাকবে না, আমরা সত্যের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে লিখে যাব।
মানববন্ধনে উপস্থিত সকল সচেতন সাংবাদিকবৃন্দই দাবী করেন, এম. লোকমান হোসাঈনের প্রতি অবিচার হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের করুণ বলি হয়ে এম. লোকমান হোসাঈনের কারবাসকে তারা অত্যন্ত হতাশাজনক বলে প্রকাশ করেন।
উল্লেখ্য, অনলাইন নিউজপোর্টালে সংবাদ প্রকাশের জের ধরে একটি মিথ্যা ও ভিত্তিহীন মামলায় সমন জাড়ি হলে গত ১ ফেব্রুয়ারি আদালতে হাজির হন দৈনিক আজকের সময়ের বার্তার প্রকাশক ও সম্পাদক এবং শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব এর দপ্তর সম্পাদক এম. লোকমান হোসাইন। এসময়ে বিজ্ঞ বিচারক তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
মানবন্ধনে উপস্থিত ছিলেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব এর যুগ্ম সাধারণ সম্পাদক এম জহির, এয়ারপোর্ট থানা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মনিরুজ্জামন মনির, প্রচার সম্পাদক পারভেজ সরদার, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বরিশাল শাখার সাধারণ সম্পাদক রাতুল আহম্মেদ, সহ-সভাপতি জুয়েল রানা, বরিশাল তরুণ ঐক্য সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আল-আমিন গাজী, বরিশাল সদর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাধারণ সম্পদক আহাম্মেদ রিপনসহ স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ। মানববন্ধনে সভাপতিত্ব করেন এয়ারপোর্ট থানা প্রেসক্লাবের সভাপতি মো: নূরুজ্জামান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews