1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগকারী শিক্ষার্থীকে অবাঞ্ছিত ঘোষণা করে ববিতে মানববন্ধন - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
নোটিশ :
ছয় মাস আগে এসেছিলেন ঝড়ের পূর্বাভাস নিয়ে। যাওয়ার সময় রেখে গেলেন শান্তির সুবাতাস। মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আতঙ্কের নাম ওসি মিজানুর রহমান। গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার।
সংবাদ শিরনাম :

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগকারী শিক্ষার্থীকে অবাঞ্ছিত ঘোষণা করে ববিতে মানববন্ধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ২৭৪ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ
সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা – ভিত্তিহীন অভিযোগ করার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সম্মুখে মানববন্ধন করেছে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। এসময় অভিযুক্ত শাহবাজ মিঞা শোভনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন তারা।

বৃহস্পতিবার বেলা ১১ টায় মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী শাহবাজ মিঞা শোভন দীর্ঘদিন যাবৎ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। গত মার্চে সে বিশ্ববিদ্যালয়ের অপর এক শিক্ষার্থীর মেসে গভীর রাতে হামলার ঘটনায় দোষী হিসেবে অভিযুক্ত।

সেই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যে অভিযোগ দায়ের হয়েছে সেটির সাক্ষী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিক শফিক মুন্সি।

এছাড়া গত ৬ই জুন দৈনিক মানবজমিন পত্রিকায় শাহবাজ মিঞা শোভনের বিরুদ্ধে একটি সংবাদ পরিবেশন করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে জালিয়াতি বিষয় নিয়ে ক্যাম্পাসের একটি সামাজিক সংগঠন কর্তৃক অভিযোগের ভিত্তিতে নিউজটি করা হয়। যেখানে শোভনের যথাযথ বক্তব্য নেয় পত্রিকাটির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি খাইরুল ইসলাম সোহাগ৷

এসব কারণে ক্ষিপ্ত হয়ে ও প্রতিহিংসার অংশ হিসেবে বিভিন্ন মাধ্যমে শফিক মুন্সি ও খাইরুল ইসলাম সোহাগের বিরুদ্ধে ধারাবাহিক মিথ্যাচার ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছে শাহবাজ মিঞা শোভন। তাঁর এমন আচরণ বিশ্ববিদ্যালয়ের জন্য যেমন অপমানকর তেমনি দুজন সাংবাদিককে বিনা কারণে হেনস্তার শামিল।

মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা। সেখানে দাবি করা হয়, অনতিবিলম্বে শোভন কর্তৃক দায়েরকৃত অভিযোগটি খারিজ করতে হবে, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়ায় দ্রুত শাহবাজ মিঞা শোভনকে ক্ষমা চাইতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের অপর এক শিক্ষার্থীর মেসে হামলার ঘটনায় শোভনের বিরুদ্ধে চলমান বিচারকাজ দ্রুত সম্পন্ন করতে হবে।

মানববন্ধনে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক কাজি হাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ মিলান, বাংলা বিভাগের আল আমিন, সয়েল সাইন্স বিভাগের সিয়াম জামান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী শফিক মুন্সি সহ অন্যান্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews