1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
লকডাউনের সময় ৯৬% পরিবারের উপার্জন কমেছে - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দীগঞ্জে ভাঙনে গৃহহীন শতাধিক পরিবারের মাঝে জরুরি ত্রাণ বিতরণ। মেহেন্দিগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত মেহেন্দিগঞ্জ পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব সরদার মোহাম্মদ হানিফ। কাজিরহাটে ৬০পিস ইয়াবা সহ মাদকসম্রাট রিফাত গ্রেপ্তার। কেন্দ্রীয় যুবদলের কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়ে নিজ এলাকা মেহেন্দিগঞ্জে শুভাগমন করলেন মিজানুর রহমান সুমন। মেহেন্দিগঞ্জের শিন্নিরচরের আলোচিত আঁখি হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক।
সংবাদ শিরনাম :

লকডাউনের সময় ৯৬% পরিবারের উপার্জন কমেছে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৪৮০ ০ বার সংবাদটি পড়া হয়েছে

দেশে করোনাভাইরাস (কভিড-১৯) মহামারির প্রথম পর্যায়ে ঘরে থাকার নির্দেশের (লকডাউন) কারণে ৯৬ শতাংশ পরিবারের উপার্জন কমেছে বলে আইসিডিডিআরবির এক গবেষণায় উঠে এসেছে। ওই সময় নিম্ন আয়ের পরিবারগুলো, বিশেষত নারীরা অর্থনৈতিক দুরবস্থা, খাদ্য নিরাপত্তাহীনতা ও পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন। এতে তাঁদের মানসিক স্বাস্থ্য হুমকির সম্মুখীন হয়েছে বলেও গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে।

গতকাল বুধবার গণমাধ্যমকে ই-মেইলে ওই গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে আইসিডিডিআরবি। এতে বলা হয়, আইসিডিডিআরবির একটি গবেষকদল এবং অস্ট্রেলিয়া ওয়াল্টার এলিজা হল ইনস্টিটিউট যৌথভাবে বাংলাদেশের গ্রামীণ নারী ও তাঁদের পরিবারের ওপর কভিড-১৯ বৈশ্বিক অতিমারি এবং এর কারণে আরোপিত ঘরে থাকার নির্দেশের প্রভাব দেখেছে।

গবেষণায় দেখা গেছে, মার্চের শেষ দিক থেকে মে পর্যন্ত প্রায় দুই মাসের ঘরে থাকার নির্দেশের কারণে ৯৬ শতাংশ পরিবারের গড় মাসিক উপার্জন কমেছে এবং ৯১ শতাংশ নিজেদের অর্থনৈতিকভাবে অস্থিতিশীল মনে করেছে। এ ক্ষেত্রে ৪৭ শতাংশ পরিবারের আয় আন্তর্জাতিক দারিদ্র্যসীমার নিচে (১৬০ টাকা অথবা ১ দশমিক ৯০ ইউএস ডলার/প্রতিজন/প্রতিদিন) নেমে গিয়েছিল। এ ছাড়া পরিবারগুলোর ৭০ শতাংশ খাদ্য নিরাপত্তাহীনতা এবং ১৫ শতাংশ খাদ্যসংকট, অভুক্ত অবস্থায় অথবা কোনো এক বেলা আহার না করে ছিল।

গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়, মানসিক স্বাস্থ্যের ওপর লকডাউনের বিশেষ প্রভাব দেখা গেছে। নারীদের মধ্যে হতাশা বেড়েছে এবং ৬৮ শতাংশ নারীর মধ্যে যাঁরা স্বামী ও ঘনিষ্ঠ সঙ্গীর মাধ্যমে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতেন, তাঁদের অর্ধেকের বেশি বলেছেন, লকডাউনের সময় থেকে নির্যাতন বেড়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews