1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
বোয়ালখালী থানার পুলিশের বিরুদ্ধে হত্যা মামলার আটককৃত আসামী ছেড়ে দেয়ার অভিযোগ - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক
সংবাদ শিরনাম :

বোয়ালখালী থানার পুলিশের বিরুদ্ধে হত্যা মামলার আটককৃত আসামী ছেড়ে দেয়ার অভিযোগ

  • আপডেট সময় : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ৪৪৯ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এম মনির চৌধুরী রানাঃ

চট্টগ্রামের বোয়ালখালীর থানা কর্তৃক তদন্তকারী অফিসারের বিরুদ্ধে হত্যা মামলার আটককৃত আসামী ছেড়ে দিতে সহযোগিতা করা বা ভূমিকা রাখার অভিযোগে বাদী পক্ষ কর্তৃক মানববন্ধনত্তোর সংবাদ সম্মেলন করেছে বলে জানা গেছে।

আজ ২৬ জানুয়ারী বুধবার বিকাল ৪টায় বোয়ালখালী উপজেলা প্রশাসনের সামনে ভূক্তভোগি পরিবার ও এলাকাবাসী এ মানববন্ধনত্তোর সংবাদ সম্মেলন করেন। অভিযোগে জানা যায় ২০২১ সালের ১২ অক্টোবর পশ্চিম গোমদন্ডীর ৯নং ওয়ার্ডের গোয়াজ তালুকদার বাড়ীর আবু জাফরের মেয়ে মেহেরুনেছাকে তার শ্বশুর বাড়ী একই উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সুজতআলী মুন্সির বাড়ীর জেবল হোসেনের পুত্র মোঃ ইদু মিয়া (৩২) বসত ঘরের ভিতরে হত্যা কান্ডের শিকার হয়।

এ ঘটনায় নিহতের মা আনোয়ারা বেগম বাদী হয়ে ০৬জনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনায় বোয়ালখালী থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় আসামী গ্রেপ্তারে পুলিশের ঢিলেঢালা অভিযান অব্যাহত থাকলেও গতকাল ২৫ জানুয়ারি বেলা ১টার দিকে বাদী পক্ষ হঠাৎ মামলার ৩নং আসামী পারভীন আক্তার কে অবাধ ঘুরাফেরা করতে দেখে তা পুলিশকে জানান, পুলিশ আসছে আসছে এভাবে বলতে থাকলে এক পর্যায়ে আসামী পালিয়ে যেতে চাইলে বাদী পক্ষ পুলিশের পরামর্শে ঐ আসামীকে ঘেরা ও আটক করে থানায় মামলার তদন্তকারী অফিসার হিমেল চাকমার নিকট নিয়ে গেলে তিনি আসামী অসুস্থ বলে স্থানীয় হাসপাতালে ভর্তি করান।

ভর্তি থাকা অবস্থায় হিমেল চাকমার উপস্থিতিতে আসামী উধাও হয়ে যায়।

এদিকে একটি হত্যা মামলার আসামী পুলিশের পরামর্শে বাদী কর্তৃক আটক আসামী উধাও বা পালিয়ে যাওয়ায় বাদী পক্ষ ফুঁসে উঠতে শুরু করে। এক পর্যায়ে আজ বুধবার ২৬ জানুয়ারি বিকাল ৪টায় দিকে থানা পুলিশ কর্তৃক আটককৃত হত্যা মামলার আসামী ছেড়ে দিতে সহযোগিতা ও ভূমিকা রাখার অভিযোগে উপজেলা প্রশাসনের সামনে ভূক্তভোগি পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধনত্তোর সংবাদ সম্মেলন করেন।

এতে উল্লেখিত অভিযোগ গুলো তুলে বক্তব্য রাখেন নিহতের পিতা মোঃ আবু জাফর, মাতা আনোয়ারা বেগম, ছোট ভাই আবু তাহের, ছোট বোন তানজিনা আক্তার।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.আলী আজগর সাংবাদিকদের জানান- ২৬ জানুয়ারী দুপুর ১টা ৩০মিঃ দিকে এ রোগীকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা হিমেল চাকমা সাংবাদিকদের বলেন আপনারা হাসপাতাল কর্তৃপক্ষের নিকট এ বিষয়ে জেনে নিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews