বোয়ালখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মোসলেম উদ্দিন
আপডেট সময় :
শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
৩৯০
০ বার সংবাদটি পড়া হয়েছে
এম মনির চৌধুরী রানা
চট্টগ্রাম উন্নয়ন প্রকল্প-৩ (জিসিপি-৩) শীর্ষক প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে বোয়ালখালী উপজেলার ৫ নং সারোয়াতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড( উত্তর সারোয়াতলী) বড়ুয়া পাড়া সারোয়াতলী সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর শুভ উদ্বোধন করেছেন চট্টগ্রাম ৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদ।
আজ (১০ সেপ্টেম্বর) শুক্রবার বিকেল ৪ টায় উত্তর সারোয়াতলী বটতল শহীদ মিনার চত্বরে এ উপলক্ষে সারোয়াতলী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত উদ্বোধনী আলোচনা সভায় সংসদ সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ প্রধান অতিথির বক্তব্য রাখেন।
সারোয়াতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নূরুল আলম রাজা, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল আমিন চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল করিম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন, সারোয়াতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মোকারম, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবলেটরী (প্রাঃ) লিঃ এর জেনারেল ম্যানেজার পুলক পারিয়াল, আওয়ামী লীগ নেতা শংকর মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন পোপাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, আহলা কড়লডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হক মন্নান, বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন পাপ্পু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন ছোটন, সদস্য সুচয়ন সেন মুন, সাবেক ইউপি সদস্য সুনিল দাশ, ইউপি সদস্য প্রণতি মল্লিক প্রমুখ।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply