1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. labpoint2017@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  4. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বরিশাল নগরীর ময়লা খোলায় নির্মিত হবে শপিংমল - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল মালিক সমিতির নতুন কমিটি গঠন। মেহেন্দিগঞ্জে বিএনপির ইফতার মাহফিলে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স’ ঘোষণা প্রতিমন্ত্রীর। মেহেন্দিগঞ্জে শতাধিক মাদ্রাসা ও এতিমখানায় সরকারি খেজুর বিতরণ। মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন। কাজিরহাট থানা প্রেসক্লাবের উদ্বেগে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত। ঈদুল ফিতরকে সামনে রেখে নৌপথে নিরাপদ যাত্রার সর্বোচ্চ প্রস্তুতি: প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে ‘সম্মিলিত সাংবাদিক জোট’-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন। কাজিরহাট গ্রাম পুলিশ জাফর ফকিরের ছেলে সহ মোট দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন পুলিশ। মেহেন্দিগঞ্জে ডিএমসি’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। প্রশংসায় তরুণরা। মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন ওসি, অভিযানে ৬জন আটক।
সংবাদ শিরনাম :

বরিশাল নগরীর ময়লা খোলায় নির্মিত হবে শপিংমল

  • আপডেট সময় : শনিবার, ১৪ মে, ২০২২
  • ২৭২ ০ বার সংবাদটি পড়া হয়েছে

খোকন হাওলাদার, বরিশাল ॥

বরিশাল নগরীর ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জীবনমান উন্নয়নে বৃহৎ পরিকল্পনার কথা জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

বরিশাল নগরীর ময়লার ভাগাড় অন্যত্র স্থানাস্তর করে ওইস্থানে বৃহৎ শপিংমল স্থাপন করার পরিকল্পনা করা হয়েছে। ওই শপিংমলে সিনেমা হলসহ বিনোদনের সব ব্যবস্থা রাখা হবে। ভাগাড়েরস্থানে সিটি সেন্টার নির্মিত হলে বরিশাল বিভাগের বিনোদন প্রিয় মানুষরা এসে আনন্দঘন সময় কাটাতে পারবেন বলেও আশা ব্যক্ত করেছেন সিটি মেয়র।

ময়লার ভাগাড় এলাকা পরিদর্শন করে সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ বলেছেন, ময়লার ভাগাড় ও তার আশপাশের বাসিন্দাদের আর বেশিদিন দুর্বিষহ জীবনযাপন করতে হবেনা। ইতোমধ্যে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ এলাকায় ময়লার ভাগাড় স্থানাস্তরের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে ভারত সরকারের সাথে ইতোমধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী পুরো অর্থ ছাড় পাওয়া গেলে শায়েস্তাবাদে ময়লার ভাগাড় স্থাপন করা হবে।

শায়েস্তাবাদ এলাকার বাসিন্দাদের আশ্বস্ত করে সিটি মেয়র বলেন, ওই এলাকায় ভাগাড় স্থানাস্তর হলেও সেখানে পরিবেশ বিপর্যয়ের কোনো আশঙ্কা থাকবে না। গার্ভেজ প্লান্ট স্থাপনের মাধ্যমে সব বর্জ্য রিসাইক্লিং করা হবে।

বর্তমান ভাগাড়ের প্রায় সাত একর জমিতে সিটি সেন্টার নির্মাণের পরিকল্পনার বিষয়ে সিটি মেয়র বলেন, এখানে দেশের সর্বাধুনিক সুবিধা সম্বলিত একটি শপিংমল নির্মাণের পরিকল্পনা রয়েছে। যেখানে মানুষ তাদের প্রয়োজনীয় কেনাকাটার পাশাপাশি বিনোদনের সবটুকু উপভোগ করতে পারবেন। পরিকল্পনা বাস্তবায়নে কেউ উৎসাহী থাকলে তাকে যোগাযোগের জন্যও মেয়র আহবান করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews