1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
বরিশালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক
সংবাদ শিরনাম :

বরিশালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা।

  • আপডেট সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৩৮৫ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. রমিজ আহমেদ ও তার গাড়িচালক (ড্রাইভার) ফরহাদ হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে নালিশি মামলা হয়েছে।

বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের বার্তা পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল বরিশাল ক্রাইম নিউজের মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম দেওয়ান বাদী হয়ে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করেন।

সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে শুনানি শেষে নালিশি অভিযোগটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ১৭ অক্টোবরের মধ্যে পিবিআইকে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে।

সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী (পেশকার) মো. কাকন বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার (১৬ আগস্ট) মনিরুল ইসলাম দেওয়ান বাদী হয়ে আইনজীবীর মাধ্যমে ট্রাইব্যুনালে নালিশি অভিযোগ করেন। ট্রাইব্যুনাল নালিশি অভিযোগটি গ্রহণযোগ্যতার বিষয়ে আদেশের জন্য আজ দিন ধার্য করেছিলেন। শুনানি শেষে নালিশি অভিযোগটি গ্রহণ করে আগামী ১৭ অক্টোবরের মধ্যে পিবিআইকে তদন্ত রিপোর্ট দিতে বলেছেন ট্রাইব্যুনাল।

মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানা অনিয়মের খবর প্রকাশ করেন মনিরুল ইসলাম দেওয়ান। এরপর ওই নিউজ তার আইডি থেকে ফেসবুকে পোস্ট করেন। ওই পোস্টে রমিজ আহমেদের প্ররোচনায় তার গাড়ি চালক (ড্রাইভার) ফরহাদ হোসেন কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এতে বাদীর সম্মানক্ষুণ্ন হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়।

তবে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. রমিজ আহমেদ জানান, মিথ্যা ও মনগড়া তথ্য দিয়ে নিউজ প্রকাশের ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে তার কাছে ও স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এবং বিভিন্ন স্টাফদের কাছে চাঁদা দাবি করে আসছিলেন মনিরুল ইসলাম দেওয়ান। মনিরুল ইসলাম দেওয়ান তার কাছে ৪৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে গত ১০ জুন তিনি আদালতে একটি মামলা করেছেন। মামলাটি বিচারাধীন রয়েছে।

চাঁদাবাজির অভিযোগ ভিন্নখাতে নিতে মনিরুল ইসলাম দেওয়ান সাইবার ট্রাইব্যুনালে উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি ও তার চুক্তিভিত্তিক গাড়ি চালকের বিরুদ্ধে অভিযোগ করেছেন বলে দাবি করেন চিকিৎসক রমিজ আহমেদ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews