1. mdshuvo11167@gmail.com : admin :
  2. faysal.rakib2020@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  3. labpoint2017@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  4. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বরিশালে সিটি করপোরেশনের কর্মচারীদের মুখোমুখি কাউন্সিলররা, মহাসড়ক অবরোধ - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল মালিক সমিতির নতুন কমিটি গঠন। মেহেন্দিগঞ্জে বিএনপির ইফতার মাহফিলে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স’ ঘোষণা প্রতিমন্ত্রীর। মেহেন্দিগঞ্জে শতাধিক মাদ্রাসা ও এতিমখানায় সরকারি খেজুর বিতরণ। মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন। কাজিরহাট থানা প্রেসক্লাবের উদ্বেগে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত। ঈদুল ফিতরকে সামনে রেখে নৌপথে নিরাপদ যাত্রার সর্বোচ্চ প্রস্তুতি: প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে ‘সম্মিলিত সাংবাদিক জোট’-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন। কাজিরহাট গ্রাম পুলিশ জাফর ফকিরের ছেলে সহ মোট দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন পুলিশ। মেহেন্দিগঞ্জে ডিএমসি’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। প্রশংসায় তরুণরা। মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন ওসি, অভিযানে ৬জন আটক।
সংবাদ শিরনাম :

বরিশালে সিটি করপোরেশনের কর্মচারীদের মুখোমুখি কাউন্সিলররা, মহাসড়ক অবরোধ

  • আপডেট সময় : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ২৬০ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক //

বরিশাল সিটি করপোরেশনের রোড ইন্সপেক্টরকে মারধরের অভিযোগে ২০নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লবের বিরুদ্ধে বিক্ষোভ করছেন করপোরেশনের কর্মকর্তা কর্মচারীরা।

তবে কাউন্সিলর বিপ্লব বলছেন- আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মেয়র সাদিক আব্দুল্লাহ এসব করাচ্ছেন।

এদিকে পাল্টা হিসেবে কাউন্সিলর বিপ্লব তার অনুসারীদের নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

রোববার বিকাল ৩টা থেকে বিভাগীয় গণগ্রন্থাগারের সামনে ২০নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় ঘেরাও করে সড়ক অবরোধের পর বিক্ষোভ শুরু করে সিটি করপোরেশনের কর্মকর্তা কর্মচারীরা।

এ সময় কর্পোরেশনের ময়লার গাড়ি দিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। পরে এর প্রতিবাদে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের অনুসারী কাউন্সিলর বিপ্লবসহ বিসিসির ১০ কাউন্সিলর ও তাদের অনুসারীরা।

সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের রোড ইন্সপেক্টর রাজীব হোসেন খান বলেন, একটি ভবনের প্ল্যান চেক করতে যাওয়ার পর কাউন্সিলর বিপ্লব আমাকে ফোন দিয়ে নানা কথা বলে হোসাইনিয়া মাদ্রাসায় ডেকে নেয়। এরপর আটকে আমাকে মারধর করে কেন আমি তাকে না বলে প্ল্যান চেক করতে গেছি তা জিজ্ঞেস করে। খবর পেয়ে অন্য স্টাফরা এসে আমাকে উদ্ধার করেন। বিক্ষুব্ধ স্টাফরা এরপর কাউন্সিলর বিপ্লবের বিচার দাবিতে বিক্ষোভ শুরু করেন।

কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বলেন, আমার ওয়ার্ডে একটা কাজ করতে আসবে সেটা আমিই জানি না। আমার সব স্টাফ নিয়ে গেছে মেয়র সাদিক আব্দুল্লাহ। আমি শুধু ওই স্টাফকে ডেকে এনে জিজ্ঞাসা করেছি। আমার অফিস ঘেরাও করে বিক্ষোভ করছে। এখন আমিও ষড়যন্ত্রের বিচার দাবিতে ১০ কাউন্সিলর নিয়ে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছি।

নগরীর নথুল্লাবাদ থেকে রুপাতলীর যাত্রী সিহাবুল ইসলাম বলেন, পারিবারিক কাজে রুপাতলী যাচ্ছিলাম। বিক্ষোভকারীরা অটোরিকশা ঘুরিয়ে দিলে চরম ভোগান্তিতে পড়তে হয়। জিয়া সড়কের সামনে থেকে রুপাতলী পর্যন্ত এখন হেঁটে যেতে হবে।

সুনামগঞ্জের যাত্রী ইউসুফ আলী বলেন, আমরা সুনামগঞ্জ যাব চারজন। অনেক মালামাল রয়েছে। এখন মাথায় নিয়ে হাঁটা শুরু করেছি।

বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক লোকমান হোসেন বলেন, দুইপক্ষ দুইটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews