1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বরিশালে ধান ভাগাভাগি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৩ - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আতঙ্কের নাম ওসি মিজানুর রহমান। গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে মৎস্য অফিস সহকারি’কে অপসারণের জন্য মানববন্ধন, যা বললেন অফিস সহকারী জাহিদ।
সংবাদ শিরনাম :

বরিশালে ধান ভাগাভাগি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৩

  • আপডেট সময় : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৩২৫ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক বরিশাল:

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় জমির ধান ভাগাভাগিকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন। সোমবার (১৬ মে) দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জলিরপাড় গ্রামের বাসিন্দা লিটন ফকিরের জমি বরগা (লিজ) নিয়ে একই এলাকার বাসিন্দা মফেল ফকির চাষাবাদ করেন। সেই জমির ধান ভাগাভাগিকে কেন্দ্র করে দুপুরে লিটন ফকিরের সঙ্গে মফেল ফকিরের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে মফেল ফকির জমির কাটা ধান নিয়ে লিটন ফকিরের বাড়ির পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এতে মফেল ফকির (৭৬), সামাদ ফকির (৪০), রবিন ফকির (২৫), মনোয়ারা বেগম (৪৫), রেহানা বেগম (৩০) আহত হন ও অপর পক্ষের লিটন ফকির (৪০), আব্দুল মান্নান ফকির (৬৭), আব্দুর রব ফকির (৬০), সিরাজ ফকির (৫৫), সাহাবুদ্দিন ফকির (৫০), শাহআলম ফকির (৪২), নুরুন নাহার (৪০) ও খাদিজা বেগম (৩৫) আহত হন।

আহত মফেল ফকির বলেন, এলাকার লিটন ফকিরের জমি বরগা নিয়ে আমি চাষাবাদ করেছি। সেই জমির ধান ভাগাভাগি নিয়ে সংঘর্ষ হয়। এতে আমাদের পক্ষের পাঁচজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।

লিটন ফকির বলেন, মফেল ফকির আমার জমি লিজ নিয়ে চাষাবাদ করেন। সেই জমির ধান ভাগাভাগিকে কেন্দ্র করে বাগবিতণ্ডা হয়। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে আমাদের আটজন আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এদিকে হামলা-সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ পৃথকভাবে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এ ব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম বরিশালরূপান্তরকে জানান, এ ঘটনায় থানায় উভয় পক্ষ লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews