1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
ফেঁসে যাচ্ছেন মুনিয়ার বড় বোন? - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক
সংবাদ শিরনাম :

ফেঁসে যাচ্ছেন মুনিয়ার বড় বোন?

  • আপডেট সময় : সোমবার, ১০ মে, ২০২১
  • ৪১২ ০ বার সংবাদটি পড়া হয়েছে

দখিনের সময় ডেক্স:

অভিজ্ঞ মহলের মতে, মোসারাত জাহান মুনিয়া, নুসরাত জাহান এবং নুসরাতের স্বামী মিজানুর রহমান সানির ব্যাংক হিসাব খতিয়ে দেখা উচিত। তাদের ব্যাংক হিসাবে কোনো অস্বাভাবিক লেনদেন হয়েছে কি না সেটাও জানা জরুরি। মুনিয়াকে ব্যবহার করে কাড়িকাড়ি টাকা হাতাবার জন্য কাউকে ব্ল্যাকমেইল বা ঘায়েল করার চেষ্টা হয়েছে কি না সেটাও দেখা প্রয়োজন বলে মনে করেন অনেকে। সংশ্লিষ্ট সূত্র বলছে, ছোট বোন মুনিয়াকে অনৈতিক পুজি করা এবং অন্যকে ফাসানোর অপচেষ্টায় ফেঁসে যেতে পারেন নুসরাত জাহান তানিয়া।
মুনিয়া ‘আত্মহত্যা’ করেছেন না তাকে ‘হত্যা’ করা হয়েছে এটি তদন্তের অন্যতম প্রধান বিষয় হিসেবে দাঁড়িয়েছে। মৃত্যুটিকে যারা ‘আত্মহত্যা’ হিসেবে উল্লেখ করে ‘প্ররোচনার অভিযোগ’ এনে মামলা করেছেন তাদের ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে। তাছাড়া অপমৃত্যুর মামলা না করে শুরুতেই আত্মহত্যার প্ররোচনার মামলা নেওয়া হলো কেন? সে বিষয়েও নানা প্রশ্ন উঠেছে।
মুনিয়ার মৃত্যু নিয়ে ‘হত্যা’করা হয়েছে না তিনি ‘আত্মহত্যা’করেছেন এ নিয়ে পরিবারের দুই সদস্য পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে। মুনিয়ার ভাই আশিকুর রহমান সবুজ মৃত্যুটিকে ‘হত্যাকাণ্ড’ উল্লেখ করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা রুজু করেছেন। অন্যদিকে মুনিয়ার বোন নুসরাত জাহান তানিয়া এটিকে ‘আত্মহত্যা’ উল্লেখ করে প্ররোচনার দেওয়ার অভিযোগে এনে গুলশান থানায় একটি মামলা করেছেন।
সূত্রমতে, মুনিয়ার মৃত্যু রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তিনি যে ফ্ল্যাটে ভাড়া থাকতেন ওই বাড়ির ক্লোজসার্কিট ক্যামেরার (সিসিটিভি) ফুটেজ। এসব ফুটেজ থেকে মৃত্যুর দিন ও তার কয়েক দিন ধরে তার বাসায় কারা যাতায়াত করছেন সেটিও নিশ্চিত হওয়া যাবে। পুলিশ বলছে, তারা ফুটেজ সংগ্রহ করেছেন এবং সেগুলো বিশ্লেষণ করছেন।
মুনিয়া, মামলার বাদী ও তার বোন নুসরাত জাহান ও নুসরাতের স্বামী মিজানুর রহমান সানির মোবাইল ফোনের কললিস্টও (সিডিআর) যাচাই করছে তদন্তকারীরা। সিডিআর পরীক্ষা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। তাছাড়া মুনিয়ার ভাইয়ের করা হত্যা মামলায় নাজমুল হক চৌধুরী শারুনের সম্পৃক্ততার কথা বলা হয়েছে। মুনিয়া তার (শারুন) ঘনিষ্ঠ ছিলেন। তিনি মুনিয়াকে দিয়ে বিশেষ সুবিধা নেওয়ার চেষ্টা করেন বলে ভিকটিমের ভাই এজাহারে উল্লেখ করেন। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলার বাদীও নুসরাত জাহান তানিয়া নিজেও স্বীকার করেছেন, শারুনের সঙ্গে মুনিয়ার ঘনিষ্ঠতা ছিল। শারুন তাকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করতেন। শারুনের স্ত্রীও তার স্বামীর সঙ্গে মুনিয়ার সম্পর্ক থাকার বিষয়টি স্বীকার করেন।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি মুনিয়ার বোন ও ভগ্নিপতির ভাড়া করার বাসা থেকে মুনিয়ার লাশ উদ্ধার করে গুলশান থানা পুলিশ। ওই রাতেই গুলশান থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেন মুনিয়ার বড় বোন। ওই ঘটনার কয়েক দিন পর গত ২ মে মুনিয়ার বড় ভাই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হত্যা মামলা করেন। সূত্রমতে, দুটি মামলা মাথায় রেখে মুনিয়ার মৃত্যুর বিষয়টি তদন্ত করছে পুলিশ। মুনিয়ার মৃত্যুর বিষয়টি পরিকল্পিত হয়ে থাকলে এ ক্ষেত্রে আর্থিক লেনদেন হওয়া অস্বাভাবিক নয়। এই আর্থিক লেনদেনগুলোর মাধ্যমে তাদের পরিকল্পনা সম্পর্কেও জানা যেতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews