বরিশালের গৌরনদীতে করোনা ভাইরাসের টিকাগ্রহনের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গৌরনদী উপজেলা হাসপাতালের পরিসংখ্যানবিদ নিজামুল ইসলাম জানান, গত নয় দিনের ব্যবধানে উপজেলার ২ হাজার ৮জন ব্যক্তি টিকা গ্রহনের জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে টিকা গ্রহন করেছেন প্রায় শতাধিক ব্যক্তি। অপরদিকে মঙ্গলবার সকালে উপজেলা হাসপাতালের টিকাপ্রদান কেন্দ্রে গিয়ে টিকাগ্রহন করেছেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস , সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, কৃষ্ণ কান্ত দেসহ বিভিন্ন নেতৃবৃন্দরা।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply