1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
উজিরপুরে ফাইজুল হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার ২৫০ গ্রাম গাজাসহ গ্রেপ্তার ৩ মেহেন্দিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজা ও ১৩টি গাজা গাছসহ কুখ্যাত মাদক ডিলার শামিম রাড়ী গ্রেপ্তার। ছয় মাস আগে এসেছিলেন ঝড়ের পূর্বাভাস নিয়ে। যাওয়ার সময় রেখে গেলেন শান্তির সুবাতাস। মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান।
সংবাদ শিরনাম :

উজিরপুরে ফাইজুল হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ৪৮৯ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নাজমুল হক মুন্না ঃ

কুমিল্লার দাউদকান্দির মতলব এলাকায় ট্যাক্সিচালক বরিশালের উজিরপুরের মো. ফাইজুল হক হত্যাকারীদের গ্রেফতারপূর্বক কঠোর বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় বরিশাল জেলার উজিরপুর উপজেলার বরাকোঠা বি,কে মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষক , শিক্ষার্থী, এলাকাবাসী ও স্বজনরা মানববন্ধনে অংশগ্রহণ করে। বরাকোঠা বি,কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আদম আলী হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ধামুরা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন মল্লিক, মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, বড়াকোঠা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম- সম্পাদক সাইফুল ইসলাম খোকন, নিহতের পিতা আক্কাস আলী সরদার প্রমুখ । মানববন্ধনে বক্তারা বলেন, গত ১০ অক্টোবর রাতে ঢাকার উত্তরা আবদুল্লাহপুর এলাকা থেকে যাত্রী নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে যাচ্ছিলেন ট্যাক্সিচালক ফাইজুল হক। পথিমধ্যে দাউদকান্দির মতলব এলাকা অতিক্রমকালে যাত্রীবেশী দুর্বৃত্তরা ফাইজুলকে হত্যা করে তার লাশ মহাসড়কের পাশে ফেলে দেয়। পরে তার শেষ সম্বল ট্যাক্সি ক্যাবটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বক্তারা ফাইজুলের হত্যাকারীদের শনাক্ত করে তাদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার ট্যাক্সিক্যাবটি উদ্ধারের দাবি জানান। বড়াকোঠা বি,কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক আদম আলী বলেন, ফাইজুল হক বি,কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ছিলো। যারা এই হত্যাকান্ডে জড়িত তাদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews