1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
ইউপি নির্বাচন নিয়ে উত্তপ্ত মেহেন্দিগঞ্জ। বিদ্রোহীরা আলোচনায়। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আতঙ্কের নাম ওসি মিজানুর রহমান। গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে মৎস্য অফিস সহকারি’কে অপসারণের জন্য মানববন্ধন, যা বললেন অফিস সহকারী জাহিদ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আতঙ্কের নাম ওসি মিজানুর রহমান। গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে মৎস্য অফিস সহকারি’কে অপসারণের জন্য মানববন্ধন, যা বললেন অফিস সহকারী জাহিদ।

ইউপি নির্বাচন নিয়ে উত্তপ্ত মেহেন্দিগঞ্জ। বিদ্রোহীরা আলোচনায়।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৩৯৮ ০ বার সংবাদটি পড়া হয়েছে

রাজিব তাজ //

ষষ্ঠ ধাপের নির্বাচনের সময় যতোই ঘনিয়ে আসছে, ততই মাঠ যেনো উত্তপ্ত হতে চলেছে।

চলতি বছরে ষষ্ঠ ধাপের নির্বাচন হলো আগামী জুন মাসে, এরই মধ্যে প্রার্থী নির্বাচন, বাচাই পর্ব, মনোনয়ন, সব মিলিয়ে বেশ সরগম।

মেহেন্দিগঞ্জ উপজেলায় ষষ্ঠ ধাপে ৬ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে, মেহেন্দিগঞ্জ উপজেলার ০১ নং আন্দারমানিক, ০২ নং লতা, ০৩ নং চরএককরিয়া, ০৬ নং বিদ্যানন্দপুর, ১৩ নং গোবিন্দপুর, ১৫ নং জয়নগর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এরই মধ্যে উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আ’লীগের ছয় জন প্রার্থীকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন প্রাপ্তরা হলেন, ০১ নং আন্দারমানিক ইউনিয়নে আলাউদ্দিন কবিরাজ, ০২ নং লতা ইউনিয়নে মিজানুর রহমান নেহাল, ০৩ নং চরএককরিয়া ইউনিয়নে আব্দুল মকিম তালুকদার, ০৬ নং বিদ্যানন্দপুর ইউনিয়নে আঃ জব্বার খান, ১৩ নং গোবিন্দপুর ইউনিয়নে আমিনুল ইসলাম বেল্লাল মোল্লা ও ১৫ নং জয়নগর ইউনিয়নে সেকান্দার আবু জাফর।

এছাড়াও এই নিউজ করা অবদি ০২ নং লতা ইউনিয়নে নমিনেশন ফরম জমা দিয়েছেন, মোঃ মোস্তাক আহম্মেদ শিপন, মোঃ হেমায়েত উদ্দিন হাওলাদার, আবু রাশেদ মনি, ১৫ নং জয়নগর ইউনিয়নের আব্দুল হাই, শামীম আহম্মেদ শিমুল, হাজী মোঃ কামাল খান। ও মনির হাওলাদার , ১৩ নং গোবিন্দপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার ও রুবেল রাড়ী। ০৬ নং বিদ্যানন্দপুর ইউনিয়নে মোঃ আবুল বাশার, মোঃ আনজার হোসেন। ০৩ নং চরএককরিয়া ইউনিয়নে মোহাম্মদ হাবিবুর রহমান(ইসলামী আন্দোলন বাংলাদেশ) , আবুল হোসেন আকন চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম কিনেছেন।

মেহেন্দিগঞ্জে বর্তমান চেয়ারম্যান মহিউদ্দীন তালুকদার, মনির হাওলাদার, কাজী শহীদুল ইসলাম ও আব্দুল জলিল এবার নৌকার মনোনয়ন পায় নি, তাই এরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে জানা যায়।

সূত্রে আরো জানা যায়, সময় যেহেতু আছে, আরো নমিনেশন ফরম জমা হবে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কিন্তু নির্বাচনী এলাকায় খোজ নিয়ে দেখা গেছে যে, নির্বাচনী সময় যতোই ঘনিয়ে আসছে, এলাকায় ততোই আতঙ্ক বিরাজমান এবং সাধারণ ভোটাররা শঙ্কায় যে, নিজের ভোট কেন্দ্রে গিয়ে নিজেরা দিতে পারবে কি না। কিন্তু যখনই সাধারণ জনগণদের বলা হলো, এবার ইভিএম’র মাধ্যমে ভোট গ্রহণ করা হবে, এরপর কিছুটা স্বস্তি ফিরে পেলেও শঙ্কায় রয়েছে যে, কনফরমেশন দেওয়ার ক্ষেত্রে কোন কারচুপিতা অথবা কোন গোপনীয়তা রয়েছে কি না?
এমনই প্রশ্ন জনমনে।

কিন্তু একাধিক প্রার্থীর সাথে কথা বলার সময় সাংবাদিকদের জানান, এবারের ভোট সুষ্ঠু হবে, আমরা আশাবাদী, এলাকার লোকজন যোগ্য ও সৎ ব্যাক্তিকে ভোট দিবে, কে নৌকা মার্কার কে হাতপাখা অথবা কে কোন মার্কা, তা দেখবে না, যেহেতু ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, তবে কিছু প্রার্থী হতাশ হয়ে বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সঠিক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হবে, নতুবা কেন্দ্রে কেন্দ্রে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান।

তবে এবার আশা ও হতাশার ছাপ রয়েছে বেশ, জনমনে যারা বেশি আলোচনায় ছিলো এবং সাধারণ জনগণের ধারণা ছিলো যাদের কে নিয়ে, তারা অনেকেই নাকি নৌকার মনোনয়ন বঞ্চিত হয়েছে বলে এমন গুঞ্জন উঠেছে। যেহেতু মেহেন্দিগঞ্জে রাজনৈতিক অঙ্গনে অভ্যন্তরীণ কোন্দল বিগত দিন যাবৎ চলমান, স্থানীয় সংসদ সদস্য পংকজ দেবনাথ অনুসারী ও জেলা আওয়ামী লীগ অনুসারীদের মাঝে ব্যাপক যুক্তিতর্ক রয়েছে।

তবে এবার ইউপি নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ’র অনুসারী প্রার্থীরা তুলনামূলক কম নৌকার মনোনয়ন পেয়েছেন বলে জানা যায়।

নির্বাচনের বিষয়ে বিশদ আলোচনায় মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুননবী বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে, এতে কোন সন্দেহ নেই।
নির্বাচন একদম ফেয়ার হবে পূর্বের নির্বাচনের মতোই, আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ তৎপর। এবং যেহেতু ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, তাই একদিন অথবা দুদিন পূর্বেই ভোট কেন্দ্রে ইভিএম মেশিন চলে যাবে ট্রায়াল দেওয়ার জন্য। যাতে করে সবাই সঠিক ধারণা পেতে পারে, এছাড়াও আরো বলেন যে, মেহেন্দিগঞ্জের যে ৬ টি ইউনিয়নে ইউপি নির্বাচন, সেসব ইউনিয়নে যোগাযোগ করার জন্য স্থলপথ তুলনামূলক কম, নদীপথ বেশি, তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যাপ্ত মোতায়েন করা হবে ও প্রয়োজনে প্রতি ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য জেলা ম্যাজিস্ট্রেট নেওয়া হবে, যাতে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews