1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
আগৈলঝাড়ায় দেড় কোটি টাকার ব্রিজে উঠতে লাগে বাঁশের মই! - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আতঙ্কের নাম ওসি মিজানুর রহমান। গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে মৎস্য অফিস সহকারি’কে অপসারণের জন্য মানববন্ধন, যা বললেন অফিস সহকারী জাহিদ।
সংবাদ শিরনাম :

আগৈলঝাড়ায় দেড় কোটি টাকার ব্রিজে উঠতে লাগে বাঁশের মই!

  • আপডেট সময় : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩০২ ০ বার সংবাদটি পড়া হয়েছে

খোকন হাওলাদার, বরিশাল ॥

বরিশালের আগৈলঝাড়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ১ কোটি ৫৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ব্রিজে উঠতে হচ্ছে বাঁশের মই বেয়ে। ব্রিজের সংযোগ সড়ক নির্মাণ না করায় ওই ব্রিজ জনগণের কোন কাজেই আসছে না।

সংশ্লিষ্ট এলজিইডি ও স্থানীয় ভুক্তভোগীরা জানান, উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ চাঁদত্রিশিরা গ্রামের খালের উপর ১ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে শরীফ এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রিজ নির্মাণ কাজ শেষে করে।

দেড় বছর আগে ঠিকাদার ব্রিজ নির্মাণ কাজ সম্পন্ন করলেও সংযোগ সড়ক না করায় ওই ইউনিয়নের সোমাইপাড়, নাঘিরপাড়, খাজুরিয়া, চাঁদত্রিশিরা ও আস্করসহ ১০ গ্রামের শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ বাঁশের মই বেয়ে ঝুঁকি নিয়ে ব্রিজে উঠে পারাপার হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য সহিদুল ইসলাম জানান, সেতুর নির্মাণ কাজ দেড় বছর পূর্বে শেষ হলেও সংযোগ সড়কে মাটি ভরাট করেনি ঠিকাদার, এ কারণে লোকজন বাঁশের মাই বানিয়ে সেই মাই বেয়ে ব্রিজে উঠে পারাপার হচ্ছে।

সাবেক ইউপি সদস্য ইউনুস বক্তিয়ার জানান, সেতু নির্মাণ কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকার কারণে এই সেতুটি আমাদের এলাকার লোকজনের কোন কাজেই আসছে না। আমরা এলাকাবাসী বাঁশ দিয়ে মই তৈরি করে সেই মই বেয়ে কোনরকম জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজে উঠে পারাপার হচ্ছি।

বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি জানান, সংযোগ সড়ক নির্মাণ করে দেওয়ার জন্য ঠিকাদারকে বার বার তাগিদ দেয়া হলেও এখন পর্যন্ত মাটি ভরাট করেনি।

ঠিকাদার ফয়েজ শরীফ জানান, ব্রিজের নির্মাণ কাজ শেষ হয়েছে। তবে ব্রিজের এক পাশে একটি পুকুর থাকায় ওই পুকুর ভরাট করে রাস্তা নির্মাণ করতে অতিরিক্ত বরাদ্দের দরকার। এলজিইডি বিভাগে অতিরিক্ত বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলেই ব্রিজের দুই পাশের সংযোগ সড়ক নির্মাণ করা হবে।

উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার বলেন, ব্রিজটি সচল করতে ও দুই পাশের সংযোগ সড়কের নির্মাণ কাজ শুরু করার জন্য ঠিকাদারকে বলা হয়েছে। সংযোগ সড়ক তৈরি হলে সেতুতে মানুষের যাতায়াতে আর দুর্ভোগ পোহাতে হবে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews