1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
মেহেন্দিগঞ্জে বিএনপির ইফতার মাহফিলে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স’ ঘোষণা প্রতিমন্ত্রীর। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
কাজিরহাট থানা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ঘোষণা পত্রিকার জাহানারা ভগ্নিপতির মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের ভাষানচরে হতদরিদ্রের জমিতে ভাগ বসালেন প্রভাবশালীরা। প্রতিমন্ত্রী রাজিব আহসানের বরাদ্দে সংস্কার হচ্ছে শতবর্ষী উলানিয়া করোনেশনের খেলার মাঠ। মেহেন্দিগঞ্জে ঝড় বৃষ্টিতেও পুরোদমে চলছে উন্নয়ন কর্মকান্ড, বিএনপি নেতাদের প্রকল্প এলাকা পরিদর্শন। মেহেন্দিগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি সোহেল গ্রেফতার। কাজির হাটে ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। মানহানিকর পোষ্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলেন সাংবাদিক আবুল হাসেম। কাজির হাটে বিয়ের একদিন পরই প্রেমিকের হাত ধরে কনের পলায়ন, এলাকায় তোলপাড়। আইনের দলিলে আটকা মরিয়মের বিচার: এক বছরেও অধরা ঘাতক, ‘নীরবে কাঁদছে’ বিচারপ্রার্থী পরিবার। মেহেন্দিগঞ্জে ৬৭টি মসজিদ-মাদ্রাসায় জিআর মানবিক সহায়তা বিতরণ।
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে বিএনপির ইফতার মাহফিলে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স’ ঘোষণা প্রতিমন্ত্রীর।

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৪৫৮ ০ বার সংবাদটি পড়া হয়েছে

 মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক// মাদক প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বরিশাল -৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য সেতু বিভাগ ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, মাদকের ব্যাপারে কোনো ধরনের আপস করা হবে না, এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।

শুক্রবার (১৩ মার্চ) বিকালে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত সরকারী পাতারহাট আরসি কলেজ মাঠে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন এর সভাপতিত্বে তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের ঘোষণা চূড়ান্ত এবং কোনো আপস নয়, কোনো ছাড় নয়, কোনো দয়া নয়। আপনার সন্তানের দিকে নজর রাখবেন। মেহেন্দিগঞ্জে মাদক নির্মুল না হওয়া পর্যন্ত অভিযান চলবে। কেউ তদবির করতে যাবেন না। তারা ভবিষ্যৎ প্রজন্মের জীবন ধ্বংস করছে। আমরা চেষ্টা করছি প্রশাসনের এ্যাকশনের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে তাদেরকে মাদকাসক্ত থেকে ফিরিয়ে আনতে।

আইন প্রয়োগকারী সংস্থার প্রতি কঠোর বার্তা দিয়ে বলেন, কোনো সুপারিশ, তদবির, রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাবশালী মহলের চাপ আইনের গতিকে এক চুলও বাঁকাতে পারবে না। অপরাধী যে-ই হোক, যত বড় পরিচয়েরই হোক না কেন—তার ঠিকানা হবে আইনের কঠোরতম ব্যবস্থা। প্রশাসনের পাশাপাশি আমরাও মাদক নিয়ন্ত্রণে মাঠে নামবো।

প্রতিশ্রুতি বাস্তবায়নে ছোটখাটো ব্যক্তি স্বার্থ উপেক্ষা করে আমাদের সহযোগিতা করতে হবে।

মেহেন্দিগঞ্জ উপজেলায় ২৩ হাজার ৫শত জেলে কার্ড রয়েছে। তাদের নামের তালিকা টানিয়ে দিবো, মাইকিং করে দিবো। যারা প্রকৃত জেলে একমাত্র তাদের মাঝেই চাল বিতরণ করা হবে।

এক ছটাক চাল কম দিলে আপনারা ধরে ফেলবেন। সকলের তথ্য জানার অধিকার রয়েছে। আমরা যা জানবো আপনারাও তাই জানবেন।

পাতারহাটের দখলকৃত উদ্ধার করে খনন করা হবে। আল্লাহ যদি বাচিয়ে রাখে আমরা খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করবই।

যত বড় মিয়া হননা কেন খালের মধ্যে থেকে আপনার স্থাপনা সরিয়ে নেন। আমরা জনগণের জিনিস জনগণের হাতে তুলে দিবো।

আপনাদের অধিকার লড়াইয়ে আমাকে একা ছেড়ে যেতে পারবেন না। আপনারা আমার পাশে থাকলে সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজ চৌধুরী দিনু মিয়া, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দীন পিপলু প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews