
মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//মেহেন্দিগঞ্জ পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সরদার মোহাম্মদ হানিফ। নতুন দায়িত্ব গ্রহণের পর বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের সংসদ সদস্য ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত এ সৌজন্য সাক্ষাতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ সরদার মোহাম্মদ হানিফকে নতুন দায়িত্বের জন্য শুভকামনা জানান এবং মেহেন্দিগঞ্জ পৌর ছাত্রদলের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।
পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর সরদার মোহাম্মদ হানিফ বলেন, পৌর ছাত্রদলের কার্যক্রম যথাযথভাবে পরিচালনা এবং বিভিন্ন ওয়ার্ড কমিটির সাথে সমন্বয় সৃষ্টি করা, সুসম্পর্ক বজায় রেখে দলীয় কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালনা করাই হবে আমার অন্যতম প্রধান লক্ষ্য। দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
পৌর ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীদের প্রত্যাশা, নতুন দায়িত্বে সরদার মোহাম্মদ হানিফের দক্ষতা ও বিগত দিনের রাজনৈতিক অভিজ্ঞতার মাধ্যমে মেহেন্দিগঞ্জ পৌর ছাত্রদল আরো সুসংগঠিত হবে ইনশাআল্লাহ।
সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব যুবায়ের মাহামুদ, মেহেন্দিগঞ্জ পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ তাজ, মামুনুর রশিদ জমাদ্দার ও ওয়াহিদুজ্জামান আহিদসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ নতুন দায়িত্বে সরদার মোহাম্মদ হানিফের সফলতা কামনা করেন এবং মেহেন্দিগঞ্জ পৌর ছাত্রদল ইউনিট কে আরো কর্মী বান্ধব ও ইতিবাচক ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply