1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
মাছের ড্রামের ভেতরে লুকিয়ে থেকে বাড়ি ফিরছিলেন ১০ যাত্রী। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
হিজলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলা, নারীসহ আহত ৩ লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের পরিবারকে আর্থিক সহায়তার চেক দিলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে স্কুল মাঠ থেকে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর। রাজিব আহসানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ৩২০ পরিবারকে ঈদ উপহার দিলেন সোহাগ। ঈদের আগেই হাসি ফুটল ৩২৫ পরিবারের মুখে মেহেন্দিগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ। মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯০ পিচ ইয়াবাসহ আটক -১ চরমোনাই হাট ক্যাম্পেইনে অনুষ্ঠিত “সুপার বুল” প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হয়েছে “মিস্টার লাল-চান” নামের একটি আকর্ষণীয় ষাঁড়। মেহেন্দিগঞ্জে ফেরিঘাটে পুলিশের হানা: ৫ লাখ টাকার গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার। চরমোনাই খালের মোহনায় মালবাহী ট্রলারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাও মোবাইল ফোন লুট।
সংবাদ শিরনাম :

মাছের ড্রামের ভেতরে লুকিয়ে থেকে বাড়ি ফিরছিলেন ১০ যাত্রী।

  • আপডেট সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৪০৮ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক //

কঠোর বিধিনিষেধ বাড়ি ফিরতে মাছবাহী ট্রাকে ড্রামের ভেতর চেপে বসেছিলেন ১০ জন যাত্রী। ঢাকা থেকে বের হয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চেকপোস্ট ফাঁকি দিয়ে জয়দেবপুর চৌরাস্তা পার হলেও রাজেন্দ্রপুর এলাকায় এসে ধরা পড়ে যান তাঁরা।

মহানগর পুলিশ ট্রাকে থাকা মাছের খালি ড্রাম থেকে ওই যাত্রীদের বের করে এনে ছেড়ে দিলেও ট্রাকচালকের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সঙ্গে ট্রাকটি আটক রাখা হয়েছে। আজ শুক্রবার বেলা দেড়টার দিকের ঘটনা এটি।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে রয়েছে চেকপোস্ট। এ ছাড়া কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশ সার্বক্ষণিক মাঠে টহল দিচ্ছে। রয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। কঠোর বিধিনিষেধের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে মাছবাহী ট্রাকের ওপর ড্রামের ভেতর চেপে বাড়ি ফিরছিলেন ১০ জন যাত্রী।

ড্রামের ভেতর থেকে যাত্রীদের নামিয়ে এনে ছেড়ে দিলেও চালকের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হয়েছে।

দুপুরে তাঁরা ঢাকা থেকে ওই ড্রামের ভেতরে উঠে বসেন। গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চেকপোস্ট পার হলেও রাজেন্দ্রপুর এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের সন্দেহ হলে ট্রাকটি আটক করে তল্লাশি চালায়। এ সময় মাছের ড্রাম থেকে বেরিয়ে আসেন লুকিয়ে থাকা যাত্রীরা।

গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার (উত্তর) মেহেদী হাসান বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালানো হচ্ছিল। এমন সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি মাছের ট্রাক সন্দেহ হলে থামিয়ে তল্লাশি করা হয়। তখন ওই ট্রাকে মাছের ড্রামের ভেতর থেকে প্রায় ১০ জন যাত্রী বের করে আনা হয়। পরে ড্রামের ভেতর থেকে যাত্রীদের নামিয়ে এনে ছেড়ে দিলেও চালকের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews