
মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//বিপুল ভোটে বিজয়ী হয়ে শপথ গ্রহণ ও প্রতি মন্ত্রীত্ব লাভ করে বরিশালের মেহেন্দিগঞ্জে ফিরেই নেতাকর্মী ও নির্বাচনি এলাকার বিশিষ্টজনের ভালোবাসায় সিক্ত হলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান ও মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান তাকে ফুলেল শুভেচ্ছা জানালেন।
শুভেচ্ছার জবাবে নতুন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন,
মাতৃত্বের টানে এখানে ছুটে এসেছি। মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু হোক মানুষের জন্য আমার নতুন পথচলা।
প্রধানমন্ত্রী আমাকে যে সম্মান দিয়েছেন এটা আমার নির্বাচনি এলাকা বরিশাল -৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সকলের উপহার।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার সময় পাতারহাট স্টিমারঘাট এলাকায় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথাগুলো বলেন।
নবনিযুক্ত রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রানালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান।
তিনি বলেন, বরিশাল-৪ আসনের সর্বস্তরের মানুষের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এর পরে পৌরসভার বদরপুরস্থ নিজ বাসায় গিয়ে
মমতাময়ী মাকে কদমূচি করেন।
শুক্রবার সকালে শুভেচ্ছা বিনিময়কালে রাজিব আহসান আরও বলেন, মানুষের আশা-প্রত্যাশা পূরণে আমরা দায়বদ্ধ, সেই দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি। হিংসা-বিদ্বেষ পরিহার করে সবাইকে সাথে নিয়ে সুন্দর পরিবেশ, সমাজ ও দেশ গড়তে চাই।
এদিন দুপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখতে পৌরশহরের বাজার পরিদর্শন করেন এবং নদী বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জকে বিভিন্ন জেলার সাথে যোগাযোগের ব্যবস্থা করতে নদীপথে বিভিন্ন রুট সরেজমিনে পরিদর্শণ করেন। পরে গোবিন্দপুর চরবাসীর সাথে সাক্ষাৎ করেন। মন্ত্রীত্বের শপথ গ্রহণের আগেই মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের লঞ্চঘাটে জনসাধারণের জন্য টিকেট উন্মুক্ত করে দেন তিনি। এবং পাতারহাট বন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১২জনের মাঝে নগদ অর্থ সহায়তা দেন।
এসময় তার সাথে ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু প্রমুখ।
প্রথমবারের মতো বিএনপির মনোনয়ন পেয়ে সংসদ সদস্য। আর সেখান থেকে সরাসরি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন রাজিব আহসান।
নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে প্রায় ৫৩ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।
Leave a Reply