প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১২, ২০২৬, ৮:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২১, ৩:৫৩ পি.এম
মনপুরায় ঈদ-উল ফিতর উপলক্ষে ভিজিএফ ও নগদ অর্থ বিতরণ।

বিশেষ প্রতিনিধি //
মনপুরার উত্তর সাকুচিয়া ইউনিয়নে ৪৫০/- টাকা হারে ৯৩১ টি পরিবারের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সরকারের ভিজিএফ বিতরণ করা হয়।
এছাড়াও, পবিত্র রমজান মাস উপলক্ষে দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে ৫০০ টি পরিবারের মাঝে ৫০০ টাকা হারে নগদ অর্থ বিতরণ করা হয়।
একইভাবে মনপুরা ইউনিয়নে ১০১৮ টি পরিবারের মাঝে ৪৫০/- টাকা হারে ও ৫০০ টি পরিবারের মাঝে ৫০০ টাকা হারে অর্থ বিতরণ করা হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া, ট্যাগ অফিসার মোকাম্মেল হোসেন, মিজানুর রহমান, উত্তর সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন, মনপুরা ইউনিয়েনের প্যানেল চেয়ারম্যান মোমিন টিটুসহ বিভিন্ন ওযার্ড মেম্বার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.