মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//
মেহেন্দিগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটিতে সম্মেলন করেছেন দুই সংসদ সদস্য পদপ্রার্থী।
বুধবার (১১ ফেব্রুয়ারী ২৯২৬) দুপুর ১২টার সময় বরিশাল -৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের দুই প্রার্থী জাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদ মনোনীত মটর গাড়ী প্রতিকের প্রার্থী আব্দুস ছালাম খোকন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত ছড়ি মার্কা প্রতিকের প্রার্থী আঃ জলিল।
সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, নির্বাচনে প্রভাব বিস্তার করতে জামায়াতের নেতারা লাঠিসোটা মজুত এবং বহিরাগতদের ঢোকাচ্ছেন। তারা নির্বাচনে আদিপত্ত্য বিস্তার এবং কেন্দ্র দখলের অপচেষ্টা চালাচ্ছেন।
ইতিমধ্যে উপজেলার চানপুর ইউনিয়ন ও চরগোপালপুর ইউনিয়নে জামায়াত নেতাদের আস্তানা থেকে লাঠিসোঁটা উদ্ধার করেছেন প্রশাসন। বরিশাল সদর ও মুলাদি বাবুগঞ্জে তাদের নিজস্ব প্রার্থী না থাকায় বরিশাল -৪ হিজলা-মেহেন্দিগঞ্জ আসনে দলীয় প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তার করতে সেখানকার জামায়াতের নেতাকর্মীরা এসেছেন। আমরা বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করেছি। আমরা ৭১এর বিশ্বাসী। স্বাধীনতা বিরোধীরা নির্বাচনে নানা অপকৌশল করে যাচ্ছেন। আমরা মিডিয়ার মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি যাতে বহিরাগতদের রুখে দেয় কোন প্রকার ঝামেলা না করতে পারে। আমরা তাদের কর্মকান্ডে শংকিত।
একই সময়ে দুইজন সংসদ সদস্য পদ প্রার্থীর পক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ফেসবুক ভাইরাল জনকল্যান পার্টির চেয়ারম্যান খায়রুল দেওয়ান।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.