
মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরিশাল-৪ আসনের বিএনপির মনোনীত (ধানের শীষ) প্রতীকের প্রার্থী রাজিব আহসান এর সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান তার বক্তব্যে বলেন, আমি এমপি হলে মেহেন্দিগঞ্জ আর অবহেলিত থাকবে না, যারা স্বপ্ন দেখাতে পারবে জনগণ তাদের সাথে থাকবে। আমরা সকল মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করব।আমরা বিগত দিনে দেখেছি পুলিশ মানুষকে বিভিন্ন ভাবে হয়রানি করে। আমি মেহেন্দিগঞ্জের এমপি হলে নিরাপরাধ কাউকে কোন বাড়িতে গিয়ে পুলিশ হয়রানি করতে পারবে না। রাস্তাঘাট নির্মাণ করব, নদী ভাঙ্গন রোধে কাজ করব, স্বাস্থ্য সেবা ও শিক্ষা ব্যবস্থার উন্নতি করব। আমি আপনাদের কাছে রাজনীতি করতে আসিনি, আমি ব্যবসা করতে আসিনি, আমি আপনাদের সেবা করতে এসেছি। তাই আগামী ১২ই ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহবান জানান রাজীব আহসান।রবিবার বিকাল ৩টা সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের মাঠে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, উপজেলা বিএনপি সদস্য সচিব শিহাব আহম্মেদ সেলিম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওয়াহিদ হারুন, পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দীনু মিয়া, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য কবির উদ্দিন আফসারী, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, বরিশাল উত্তর জেলা মহিলা দলের আহবায়ক চৌধুরী শরিফা নাসরিন, বরিশাল উত্তর জেলা কৃষক দলের আহবায়ক নলী মোহাম্মদ জামাল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ,মেহেন্দিগঞ্জ পৌর যুবদলের আহবায়ক মামুন মিয়াজী, সদস্য সচিব আমজাদ পোদ্দার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফখরুল ইসলাম সোহেল, সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুল ইসলাম শিপন, সদস্য সচিব আমিনুল ইসলাম রবিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাত সোহাগ, সদস্য সচিব জুবায়ের মাহমুদ, পৌর ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.