
মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক// বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সাংবাদিকদের সংগঠন সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জ–এর নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে।
সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক আবুল হাসান মাহমুদ খান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক বি এম নাঈম মাহমুদ।
কমিটির অন্যান্য সদস্যদের মতে,নতুন কমিটির নেতৃত্বে মেহেন্দিগঞ্জে কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, নৈতিক সাংবাদিকতা চর্চা, পারস্পরিক ঐক্য ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কার্যকর ভূমিকা রাখা হবে। একই সঙ্গে সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায় এবং সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।
নবনির্বাচিত সভাপতি আবুল হাসান মাহমুদ খান বলেন, “সাংবাদিকদের ঐক্যই আমাদের শক্তি। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের উন্নয়নে আমরা কাজ করে যাব।”
সাধারণ সম্পাদক বি এম নাঈম মাহমুদ বলেন, “মেহেন্দিগঞ্জের সাংবাদিক সমাজকে আরও সুসংগঠিত ও সক্রিয় করতে আমরা সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই।”
নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জের কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্টদের
Leave a Reply