প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ৮:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২২, ৫:৪৯ পি.এম
হিজলা অবৈধ ইটভাটায় চলছে চোর-পুলিশ খেলা!!!

স্টাফ রিপোর্টারঃ
প্রশাসন কর্তৃক কয়েকটি ইটভাটা বন্ধের কয়েক ঘণ্টা পরেই প্রশাসনের চোখে ধুলো দিয়ে পুনরায় চালু।
উল্লেখ্য বরিশাল জেলার হিজলা উপজেলায় প্রায় অর্ধশতাধিক ইটভাটা রয়েছে,যার দুই তৃতীয়াংশই অবৈধ। এসকল ইটভাটাগুলো যত্রতত্র সরকারি নিয়ম বহির্ভূতভাবে স্থাপন করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দীর্ঘদিন যাবৎ চালিয়ে যাচ্ছে তাদের ব্যবসা। ফলে একদিকে ইটভাটার কালো বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন,অন্যদিকে উজার হচ্ছে ফসলি জমি ও বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ।

প্রশাসন পক্ষ থেকে বিগত দিনে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি চোখে পড়ার মতো। এ ব্যাপারে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রচার ও হয়েছে বহুবার, এরই ধারাবাহিকতায় গত ১৪/০২/২০২২ ইং সোমবার বরিশাল পরিবেশ অধিদপ্তর কর্তৃক উপজেলার কয়েকটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে তাদের কার্যক্রম বন্ধ করে দেয়।
কিন্তু বন্ধ করার কয়েক ঘন্টার ভিতরেই প্রভাবশালীরা প্রশাসনকে চ্যালেঞ্জ করে ভাটাগুলো পুনরায় চালু করে আবার পূর্বরূপে চালিয়ে যাচ্ছে তাদের বাণিজ্য।
এই ঘটনায় এলাকাবাসী ও বিভিন্ন মহল ক্ষোভ প্রকাশ করে বলেন, আসলে কি প্রশাসনের সদিচ্ছা রয়েছে এ সকল অবৈধ ইটভাটা বন্ধে,নাকি অভিযানের নামে চলছে আইওয়াশ ?? এখনই যদি কতৃপক্ষ এ সকল অবৈধ প্রভাবশালী ভাটা মালিকদের লাগাম টেনে না ধরে, তাহলে ভবিষ্যতে পরিবেশ, ফসলি জমি ও জনজীবন পড়বেন মারাত্মক হুমকিতে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.