প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ৯:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২১, ১২:২০ পি.এম
হিজলায় তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ”

স্টাফ রিপোর্টার//
বরিশালের হিজলা উপজেলায় নয় বছর বয়সি ৩য় শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের কাকুরিয়া গ্রামে।
অভিযোগ সূত্রে জানাযায়, গত ২৭ অক্টোবর বুধবার বিকেল ৩টা দিকে শিশুটি বাড়ির পাশে ধান ক্ষেতে গরুর জন্য ঘাস কাটতে যায়।
এই সুযোগে পার্শ্ববতি শংকরপাশা গ্রামের ইদ্রিস মাঝির বখাটে ছেলে দেলু মাঝি (৩২) তাকে সেখানে একা পেয়ে যৌননিপীড়নের চেষ্টা করে। তখন মেয়েটি ডাকচিৎকার দিলে বখাটে দেলু পালিয়ে যায়।
এ ব্যাপারে ভিকটিম শিশুটির মা মরিয়ম বেগম বলেন, ‘আমার নিষ্পাপ শিশু মেয়েটির সাথে এ ঘটনা স্থানীয় মুরুব্বীদের জানাই, তারা আমাকে সঠিক
বিচারের আশ্বাস দেন। তবে বখাটে দেলু মাঝি পালিয়ে থাকায় তারা বিচার করতে পারেনি। তাই আমরা আইনের কাছে বিচারের জন্য আসছি।
হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ভিকটিমের পরিবার থানায় এসেছে মামলা করার জন্য। আমরা মামলা গ্রহণের পাশাপাশি তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.