প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ১০:২২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২১, ১২:১২ পি.এম
হিজলার ধুলখোলা ইউনিয়নে একই সময়ে নৌকা ও আনারসের পাল্টাপাল্টি উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল জেলার হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নে আসন্ন চতুর্থ ধাপের ইউপি উপ নির্বাচনে নৌকা ও আনারস পাল্টাপাল্টি অবস্থানে রয়েছে।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী আগামী ২৬ শে ডিসেম্বর রবিবারের নির্বাচনের প্রচার ও প্রসারের আজ শেষ দিন।শেষ দিনের প্রস্তুতি হিসেবে নৌকা প্রতীকের প্রার্থী মাওলানা এ কে এম জসিমউদদীন মাতাব্বর ও বিদ্রোহী প্রার্থী আনারস মার্কার মোঃ জামাল উদ্দিন ঢালী দের মধ্যে ব্যাপক আয়োজন করা হয়েছে।
জানা যায়, তারা শেষ কর্ম দিবসে নিজেদের ভোটের সংখ্যা বাড়াতে তাদের কর্মীদের নিয়ে আলাদা আলাদাভাবে উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে। নৌকার জসিম মাতাব্বর আলীগঞ্জ বাজারের সম্পূর্ণ জায়গা দখল করে, বাজার বন্ধ করে বিকেল ৪ টায় বিশাল জনসমাবেশের আয়োজন করছে।
অন্যদিকে আনারস প্রতীকের মোঃ জামাল উদ্দিন ঢালী উঠান বৈঠক করেন বিকেল ৪ টা নাগাদ আঞ্জু রাঢ়ী বাড়ির আঙ্গিনায়।
এদিকে একই সময়ে উভয় প্রার্থী আলাদা উঠান বৈঠক বনাম জনসভায় বহিরাগত ব্যাপক লোকের আনাগোনায় ভীত সন্ত্রস্ত এলাকার সাধারণ ভোটার।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক লোক অভিযোগ করেন, নৌকার মাওঃ একে এম জসিম উদ্দিন'র আজকের জনসভায় হিজলা উপজেলার থেকে গৌরবধী, মেমানিয়া, গুয়াবাড়িয়া ইউনিয়ন থেকে বহিরাগত লোকজন ট্রলারে করে এনে আলীগঞ্জ বাজারে জনসভা বাস্তবায়ন করেন।
ইতিমধ্যে আমাদের (এই রিপোর্ট লিখা পর্যন্ত) নিকট অনেক সাধারণ জনগণ শংকা প্রকাশ করেন যে তারা সঠিকভাবে ভোট প্রদান করতে পারবেন কি না!!
এ ব্যাপারে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, নির্বাচন আচরণবিধি অনুযায়ী কোন জনসমাবেশ করতে পারবেন না এবং এ ব্যাপারে আমি স্থানীয় থানায় যোগাযোগ করছি।
এ ব্যাপারে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আইনশৃংখলা রক্ষায় আমরা ব্যাপক পুলিশ মোতায়েন করেছি এবং এ ব্যাপারে আমরা সজাগ রয়েছি।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.