প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ১:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৯, ২০২২, ২:৫৮ এ.এম
হিজলায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধন কালে আট জেলে গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
বরিশাল জেলার হিজলা উপজেলার মেঘনা নদীতে আইন অমান্য করে জাটকা নিধন কালে ৮ জেলেকে আটক করেছে হিজলা নৌ পুলিশ। সোমবার দিনভর নদীর বিভিন্ন পয়েন্ট থেকে আটকের পর সন্ধ্যায় তাদের দণ্ড দেওয়া হয়।এদের মধ্যে দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বাকিদের ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা থানার নৌ পুলিশ ফাঁড়ির এসআই আরিফ হোসেন।
তিনি জানান, সোমবার দিনভর মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সন্ধ্যায় আটকৃতদের মধ্যে দুই জনকে নিয়মিত মামলা দেওয়া হয়।বাকিদের সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হিজলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ। অভিযানে জেলেদের কাছ থেকে জব্দ করা জাটকা দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১ লক্ষ ৩০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ধৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.