প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ৮:০০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১২, ২০২২, ৯:১৮ এ.এম
হিজলায় জেলেদের মাঝে গরু বিতরণ।

নিজস্ব প্রতিবেদক।
বরিশাল জেলার হিজলা উপজেলায় অসহায় জেলেদের মাঝে মৎস্য অধিদপ্তর কর্তৃক গরু বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়। আজ ৯ই ফেব্রুয়ারী দুপুর ১২টা উপজেলা পরিষদ চত্বরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান তৈরীর লক্ষে নির্বাচিত সুফলভোগী ১০জন জেলেকে ১০টি গরু বিতরণ করা হয় । উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা উপস্থিতে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক আনিছুর রহমান তালুকদার, উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর পরিচালক মোঃ জিয়া হায়াদার চৌধুরী, দেশীয় প্রজাতীর মাছ ও শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্প এর গোপলগঞ্জ প্রকল্প পরিচালক এস.এম. আশিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান,হিজলা উপজেলা ভাইস চেয়ারম্যান আলতাফ হেসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, হিজলা থানা অফিসার ইনচার্জ ইউনুছ মিয়া, গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান প্রফেসার শাজাহান তালূকদার, বড়জালিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত হোসেন হাওলাদার, মেমানিয়া ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, মৎস্যজীবি, মৎস্যচাষীগন উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.